শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

মহাদেবপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৪৬৫ Time View

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে নবাগত জেলা প্রশাসক মো. গোলাম মওলা’র সঙ্গে সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, সহকারী কমিশনার (ভুমি) নুসরাত জাহান, অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু ও মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি প্রমূখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু হাসানের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হুসাইন মো. এরশাদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মালেক, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাফিয়া আকতার অপু, উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মহসিন আলী, সদর ইউপি চেয়ারম্যান মো. সাঈদ হাসান তরফদার শাকিল, মহাদেবপুর প্রেসক্লাবের সভাপতি আজাদুল ইসলাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম হোসেন এবং প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বানি ইসরাইল প্রমুখ।

এসময় বক্তারা মহাদেবপুর উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

নবাগত জেলাপ্রশাসক মো. গোলাম মওলা মনোযোগ দিয়ে এসব সমস্যা শোনেন এবং সমাধানের জন্য আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin