শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

মহাদেবপুরে টিসিবি’র পণ্য বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ৪৬৪ Time View

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিতরণ করা হয়েছে। শনিবার (১ এপ্রিল ) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৭ নং সফাপুর ইউনিয়নে কার্ডধারীদের মাঝে এসব টিসিবি পণ্য বিতরণ করা হয়।

ইউ’পি সদস্য হোসেন আলী বলেন,এ ইউনিয়নের মোট ৯ টি ওয়ার্ডে ১হাজার ৫৯২ জন নিম্ন আয়ের মানুষের মাঝে কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যসামগ্রীগুলো বিতরণ করা হয়। ৪৭০ টাকার এসব পণ্যের মধ্যে রয়েছে- ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশুরের ডাল, ১ কেজি চিনি এবং এক কেজি ছোলা রয়েছে । বাজারে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি এই সময়ে অনেক কম টাকায় টিসিবির পণ্য পাওয়ায় অনেকটা খুশি নিম্ন আয়ের মানুষ।

সফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু বলেন, টিসিবির পণ্য পেয়ে নিম্ন আয়ের মানুষ অনেক উপকৃত হচ্ছে। টিসিবির পণ্য সরবরাহ বাজার নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin