শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

মসজিদ নির্মাণের এক কোটি টাকার ও উপর আত্নসাতের অভিযোগ আওয়ামী নেতা জাহেদুর রহমান জাহেদ

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ১২৩৭ Time View

স্টাফ রিপোর্টার হবিগঞ্জ ; হবিগঞ্জ সদর উপজেলা ১০ নং লস্কর পুর ইউনিয়ন বনগাঁও গ্রামের বৈদ্যের বাজার জামে মসজিদের সভাপতি জাহেদুর রহমান জায়েদ (ঘোষকুর মুরুব্বী) ও অত্র মসজিদ কমিটিদের মসজিদ নির্মাণের টাকা আত্নসাতের অনিয়মের নানান অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

অত্র মসজিদ নির্মাণের জন্য হবিগঞ্জ সদর ৩ আসনের এম পি এডভোকেট আবু জাহির ১৩ লক্ষ টাকা অনুদান দেন।যার হিসাব আদৌ মসজিদ কমিটির সভাপতি জাহেদুর রহমান জায়েদ দিতে পারেন নি।সকল অনুদান হিসাব করে ১ কোটি ২০ লাখ টাকার হিসাব পাওয়া গেলেও মসজিদ নির্মাণ কাজে মোট ৫৫ লক্ষ টাকার ব্যয় হয়েছে বলে হিসাব পাওয়া গেছে।বাকী ৬৫ লক্ষ টাকার হিসাব পাওয়া যায়নি।

অত্র মসজিদের মুসল্লীগন হিসাব চাইতে যাওয়ায় জাহেদুর রহমান জায়েদের আসল দুর্ণীতির মুখোশ সকলের কাছে ধরা পড়ে যাবে বলে সে হিসাব না দিয়ে আওয়ামী দলীয় ক্ষমতার অপব্যবহার করে ফাস খাটিয়ে যাচ্ছেন।
সেই সুবাদে বৈদ্যের বাজার সংলগ্ন মোঃ শাহিন মিয়া নামের একজন সাহসী ও সৎ মুসল্লী জাহেদুর রহমান জায়েদের সকল কুকর্ম প্রকাশ করে দিয়েছেন বলে তাকে প্রানে মারার হুমকি কিংবা গুম করার পায়চারি করছেন জাহেদুর রহমানের সফর সংগী ও তার আত্নীয়স্বজনরা।

মোঃ শাহিন মিয়ার অভিযোগ হবিগঞ্জ মডেল থানায় দায়ের করার পর যোগাযোগ করে আরও চাঞ্চল্যকর তথ্য জানা গেল জাহেদুর রহমানের। মোঃ শাহিন মিয়া জানান ১০ নং লস্কর পুর ইউনিয়নের আওয়ামী সভাপতি পদের পাওয়ার দেখিয়ে অত্র ইউনিয়নের মাঝে দীর্ঘ দিন ধরে নানান অবৈধ কাজ করে আসছেন। যা এলাকার মানুষ জানার পরও প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।অবৈধ ভাবে বালু উত্তোলন, খোয়াই নদী হতে মাটি খেটে ব্রীক ফিল্ডে দেওয়া,বি জি এফ চাউলের ডিলার এনে নানান অভিযোগ, এলাকার যুবক ছেলেদের নেশারঝোঁক করে দিচ্ছেন বলেও শাহিন জানান।দলীয় ক্ষমতার অপব্যবহার দেখানোর ফলে লোকাল প্রশাসন যারা তারাও ভয়ে মামলা নিতে নারাজ জানান।

এই রকম শত শত অভিযোগ থাকার পরও কেউ জাহেদুর রহমান জাহেদের বিরুদ্ধে লোকাল থানায় অভিযোগ দায়ের করতে সাহস পাননি।ভয়ের কারণ ও জানান তিনি।বৈদ্যের বাজারে জাহেদুর রহমান জাহেদের দাফটে অনেকেই চুপচাপ থাকার অভিযোগ পাওয়া গেছে বলে জানান।

যে ব্যক্তি জাহেদুর রহমান এর বিরুদ্ধে আইনের আওতায় যাবে তাকেও নানান ভাবে হেরেজমেন্ট করতেও দ্বিধাবোধ করেন না বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘোষ এর বিনিময়ে অন্যায়কে ন্যায় বানিয়ে হক বিচার থেকে দুর্বল ব্যক্তিরা বঞ্চিত হয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকার মাঝে তার আন্ডারে কিছু লকাল চোর, গুন্ডা লালিত পালিত হয় ও তাদের কাছ থেকে অবৈধ কাজের ভাগ ও নেন বলে জানা গেছে।

৬৫ লক্ষ টাকার হিসাব চাইতে যাওয়ায় মোঃ শাহিন মিয়া হুমকির মধ্যে জীবন পার করছেন। সেকারণে হবিগঞ্জ মডেল থানায় জাহেদুর রহমান জাহেদকে প্রধান আসামী করে একটি অভিযোগ পত্র দায়ের করেছেন বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin