শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

মধুবন বেকারিতে অস্বাস্থ্যকর খাদ্যপণ্য উৎপাদনের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৩৫১ Time View

নজির আহম্মদ, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকায় মধুবন বেকারিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) এ অভিযান পরিচালনা করেন লক্ষ্মীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাশ।

অভিযান চলাকালে দেখা যায়, হাড়ির ভিতর মিষ্টির উপর মরা মাছি পড়ে রয়েছে। পুরো বেকারির ভেতর ছিল ময়লার ভাগাড়ের মতো পরিবেশ। মিষ্টি ও অন্যান্য খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণ করা হচ্ছিল একেবারে অস্বাস্থ্যকর পরিবেশে। ফ্লোরে ময়লা-আবর্জনা, দেয়ালে কালো ছোপ, আর খাদ্য প্রস্তুতকারী কর্মচারীরা স্বাস্থ্যবিধি অনুসরণ না করেই খাদ্য তৈরীর কাজ করছিলেন।
এই অবস্থায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর বিভিন্ন ধারায় অপরাধ আমলে নিয়ে প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

অভিযানকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা–কর্মচারী এবং লক্ষ্মীপুর মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাশ বলেন, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এমন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, শহরের বিভিন্ন বেকারি ও খাবার উৎপাদনকারী প্রতিষ্ঠানে নিয়মিত নজরদারির দাবি জানিয়ে আসছেন সচেতন ভোক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin