শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

মদাতীতে ইউপি নির্বাচনের হাওয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৬০০ Time View

প্রশান্ত কুমার রায়,লালমনিরহাট প্রতিনিধিঃ মদাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য পদের নির্বাচনে প্রার্থীদের আগাম প্রচার-প্রচারণায় আসন্ন ইউপি নির্বাচনী হাওয়া জমে ওঠেছে। ইতিমধ্যে প্রার্থীরা কোমর বেঁধে মাঠ গরম করতে দিনরাত চষে বেড়াচ্ছেন এলাকার সর্বত্র । অনেকে নির্ঘুম রাত পর্যন্ত কাটাতে শুরু করেছেন। মাঠ দখলের জন্য সব প্রার্থীরা জমজমাটভাবে প্রচারে ব্যস্ত হয়ে পড়েছেন।

সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়,ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফশীল এখনও পর্যন্ত ঘোষণা না হলেও প্রার্থীরা কিন্তু বসে নেই। আগাম নির্বাচনী প্রচারে বিভিন্নভাবে পোষ্টারও ডিজিটাল ব্যানারে ছেঁয়ে। ওর্য়াড ভিত্তিক সব হাট-বাজার,গঞ্জ,বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান। এসব প্রচার মাধ্যমে দোয়া ও সমর্থন চেয়ে অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা তাদের ভোট ব্যাংক বাড়াতে প্রকাশ্যে ও অপ্রকাশ্যে এমনকি নীরবে কাজ করে চলেছেন।
ঘরোয়া বৈঠক সহ মোড়ে মোড়ে চা-ষ্টলে ভিড় জমাচ্ছেন। এলাকার সব চা-ষ্টলগুলোতে এখন জমজমাট বেচা বিক্রি চলছে। ওয়ার্ডগুলোতে বেকার যুবক-তরুণরা তাদের নতুন করে গড়ে তোলা হরেক রকমের ক্লাব সংগঠনের মাধ্যমে খেলা-ধূলা ও পিকনিকের আয়োজনের জন্য অর্থ ও বিভিন্ন খেলাধূলার সামগ্রী সরবরাহ করছেন। এগুলো পেয়ে আনন্দে তারা প্রার্থীদের পক্ষে কাজ করছেন।

বিশেষ করে বিয়ে-বাড়িসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তাদের পদচারণা বেশি লক্ষ্য করা যাচ্ছে। সেসব অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের পরিচিতি তুলে ধরে দোয়া ও ভোট প্রার্থনা করে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। তাদের তর যেন সইছে না।

প্রার্থীরা সক্রিয়ভাবে পাড়া,মহল্লা,গ্রামে-গঞ্জে,হাটে-বাজারে,মাঠে-ঘাটে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ,রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং স্থানীয় সমাজের মাতব্বর প্রধানদের সাথে সার্বক্ষণিক দেখা-সাক্ষাত করে ব্যাপকহারে গণ সংযোগ চালিয়ে যাচ্ছেন।

এ সব প্রার্থীরা ভোটারদের নিজেদের কাছে পেতে ও দলে ভেড়াতে নানা কৌশল অবলম্বন করে প্রতিশ্রুতি আদায় করে নিতে ভুল করছেন না। সম্ভাব্য প্রার্থীদের এলাকার ভোটারদের দ্বারে দ্বারে সময় দান যেন অপরিহার্য বিষয়ে পরিণত হয়েছে। অনেকে বলা শুরু করেছেন সারা বছরে যাদের দেখা মেলে না।

এখন ভোটের সময়ে তাদেরকে এলাকায় না ডাকতেই হাজির হচ্ছেন। সচেতন ভোটাররা আর নতুন করে ঠকতে রাজি নন।
তারা দেখে শুনে বুঝে ভোট দিবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin