শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ভারত থেকে ফেরার পথে মার্কিন ডলার ও সৌদি রিয়াল সহ আটক -১

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৩৮৩ Time View

মোঃ খসরুনোমান সংগ্রাম,বেনাপোল প্রতিনিধিঃ-ভারত থেকে ফেরার পথে বাংলাদেশী শফিউল ইসলাম (৫৫) নামে এক পাসপোর্ট যাত্রীর নিকট থেকে ১০ হাজার আমেরিকার মার্কিন (ইউএস) ডলার, ১লাখ ১০ হাজার সৌদি রিয়াল সহ আটক হয়েছে। যা বাংলাদেশী টাকায় ৪৮,১৯,৯৯৫ টাকা।

শুক্রবার (২১ নভেম্বর) সাড়ে ১০ টার সময় বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এর সামনে থেকে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) তাকে আটক করে।

আটককৃত শফিউল ঢাকার লালবাগ থানার সিরাজুল ইসলাম এর ছেলে। তার পাসপোর্ট নং বি -০০৭৪৫৬৬৩।

স্থানীয় খসরুনোমান জানায় কাস্টমস স্কানিং পার হয়ে কি ভাবে এত বিদেশী টাকা নিয়ে বের হলো। তাহলে কি কাস্টমস এর যোগসাজসে সে পার হয়েছে।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট বিজিবি ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান জানান, ভারত থেকে ওই যাত্রী বেনাপোল চেকপোস্টের কাস্টমস পার হয়ে প্যাসেঞ্জার টার্মিনাল এর সামনে আসলে তাকে সন্দেহ বশত তল্লাশি করা হয়। এসময় তার কাছে ১০ হাজার আমেরিকান মার্কিন ডলার ১,১০,০০০ সৌদি রিয়াল উদ্ধার করা হয়। যা বাংলাদেশী টাকায় ৪৮,১৯,৯৯৫ টাকা।

আটককৃত শফিউল আলমকে ডলার ও রিয়াল সহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানান বিজিবি সুবেদার মিজানুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin