রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ভবানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৩ Time View

নজির আহম্মদ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দিনব্যাপী সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চৌরাস্তা এলাকায় বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। এসময় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ২৩টি ইভেন্টে ১৪৫ জন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সঞ্জয় বরণ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হাসান রনি।

বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন মজুমদার, সহকারী শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেন, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুর রহিম, ফসিউল আলম টিপু, শিরিন গার্লস উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ আবদুল্লাহ আল মাহমুদ সৈকত, আওয়ামী লীগ নেতা শিহাবুর রহমান শিহাব, সাইফুল ইসলাম পারভেজ ও ব্যবসায়ী আরিফুর রহমান জনি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin