শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বেনাপোল বন্দর থেকে আমদানিকৃত লোহার পাত চুরি করে পালানোর সময় যুবক আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৫১০ Time View

মোঃখসরুনোমান সংগ্রাম,যশোর প্রতিনিধি:- বেনাপোল স্থলবন্দর থেকে ২০টি লোহার পাত চুরি করে পালানোর সময় জিবন হোসেন রুবেল (৩১) কে আটক করেছে পুলিশ। আটক রুবেল বেনাপোল ভবারবেড় গ্রামের আইয়ুব হোসেনের ছেলে।রোববার সকালে চুরি হওয়া মালামাল সহ যুবক আটকের বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া।

পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শনিবার রাত সাড়ে ৭টার দিকে বড় আঁচড়া ঈদগাহের সামনে অভিযান চালিয়ে ২০টি লোহার পাত সহ জিবন হোসেন রুবেল নামে এক যুবককে আটক করা হয়। এবিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, উদ্ধার হওয়া ২০টি লোহার পাত সহ একজনকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা অন্যান্য আসামীদের আটকের চেষ্টা চলছে। আটক আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin