শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বেনাপোল ইমিগ্রেশনে জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানজিব নওশাদ আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১৪৭ Time View

স্টাফ রিপোর্টারঃ- বেনাপোল সীমান্ত দিয়ে ভারত গমণকালে যশোর জেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিব নওশাদ বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার হন। ট্যুরিষ্ট ভিসা নিয়ে তিনি ভারতে গমনের উদ্দেশ্যে বেনাপোল চেকপোষ্টে পৌছালে ৪৯ ব্যাটালিয়ন,বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)’র আইসিপি ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেফতার করে। তার পাসপোর্ট নাম্বার- A01341844(এ ০১৩৪১৮৪৪)।

তানজিব নওশাদ এর বাড়ী যশোর জেলার পৌরসভাধীন পুরাতন কসবা এলাকায়। তার পিতার নাম-সাইফুজ্জামান। দীর্ঘদিন যাবৎ সে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত আছেন। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী সময়ে আ.লীগসহ এর অঙ্গ সংগঠনের সকল নেতা-কর্মীদের বিদেশ গমনে বিধি-নিষেধ রয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ পদে যে সকল নেতা-নেতৃবৃন্দ রয়েছেন তাদের জন্য সীমান্ত এলাকা জুড়ে কড়া নজরদারী রয়েছে,যাতে তারা কোন প্রকারে পালাতে না পারে।

এদিকে,গ্রেফতারের বিষয়ে বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার(২৩ আগষ্ট) সকাল ৮’২০ মিনিটের দিকে

তানজিব নওশাদ ভারতে পালাবার উদ্দেশ্যে সে তার পাসপোর্ট সহকারে বেনাপোল চেকপোষ্ট এলাকায় প্রবেশ করে। সেখানে অবস্থিত সোনালী ব্যাংক শাখা হতে ভ্রমণ ট্যাক্স এবং ইমিগ্রেশন প্রবেশের রশিদ সংগ্রহ করে ইমিগ্রেশন অভ্যন্তরে প্রবেশের চেষ্টাকালে তার গতিবিধি সন্দেহ হলে সেখানে অবস্থিত বিজিবি’র তল্লাশী কেন্দ্রের দায়িত্বরত সদস্যরা তাকে তার পরিচয় নিয়ে চ্যালেঞ্জ করলে,সে তার পরিচয় সম্পর্কে স্বীকারোক্তি দিলে তাকে গ্রেফতার করে প্রথমে চেকপোষ্টে অবস্থিত আইসিপি ক্যাম্পে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ৪৯ বিজিবি’র যশোর জেলার অধিনায়ক লে,কর্ণেল সাইফুল্লা সিদ্দিকি’র নির্দেশে বেনাপোল পোর্টথানায় তাকে সোপর্দ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin