শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বেনাপোলে ৩৬৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার – ৪

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ২৩১ Time View

মোঃখসরুনোমান সংগ্রাম,বেনাপোল প্রতিনিধিঃযশোর জেলার বেনাপোল পোর্ট থানা এলাকা হতে ৩৬৫ বোতল ফেন্সিডিলসহ ০৪ জন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬, যশোরের সদস্যরা।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৬ সিপিসি-৩, বকচর, যশোর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মাদ সাকিব হোসেন এক “প্রেস রিলিজ” এ জানিয়েছেন- নিয়মিত টহলের অংশ হিসেবে র‌্যাব-৬, সিপিসি- ৩, যশোর ক্যাম্পের এর একটি আভিযানিক দল অদ্য ২২ ডিসেম্বর ২০২৩ তারিখ গভীর রাতে গোপন সংবাদের মাধ্যমে তথ্য প্রাপ্ত হয় যে, যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন বারপোতা গ্রামে জনৈক আনিচুর রহমান এর বাড়িতে কয়েকজন মাদক পাচারকারী মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের নিমিত্তে মজুদ করেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে উক্ত আভিযানিক দলটি ২২ ডিসেম্বর ২০২৩ ইং তারিখ ভোর আনুমানিক ০৫.৪৫ ঘটিকার সময় উক্ত বাড়িতে অভিযান পরিচালনা করে ০৪ (চার) জন মাদক ব্যবসায়ী- (১) মোঃ আনিচুর রহমান (৪০), পিতা- মৃতঃ নুর মোহাম্মদ, (২) মোঃ আঃ মালেক (৩২), পিতা-মৃতঃ নজরুর ইসলাম, (৩) মোঃ ইয়ার আলী (৩৯), পিতা- মৃতঃ চান্দালী মোড়ল, সর্ব সাং- উত্তর বারপোতা, (৪) মোঃ আরিফুল ইসলাম (৩৭), পিং- মোঃ রুহুল আমীন সরদার, সাং- পুটখালী, সর্ব থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোরদেরকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের স্বীকারোক্তি মতে উক্ত বাড়ির সামনের পুকুর হতে বিশেষ ভাবে রক্ষিত ৩৬৫ বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক জব্দ করা হয়”।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে তারা পরষ্পর সহযোগীতায় বিভিন্ন অবৈধ পন্থায় সল্প মূলে মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ/ক্রয় করে যশোর সহ দেশের বিভিন্ন জেলায় বেশি দামে সরবরাহ/বিক্রয় করে থাকে”।

“জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে  বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করতঃ আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে”।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin