শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বেনাপোলে প্রশাসনের সাথে শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৪৭ Time View

মোঃ সেলিম রেজা তাজ স্টাফ রিপোর্টারঃ : যশোরের বেনাপোলে উপজেলা প্রশাসন সহ সরকারি -বেসরকারি কর্মকর্তাদের সাথে শিক্ষার্থীদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি ভবনে এ সভার আয়োজন করা হয়।

এসময় শিক্ষার্থীরা উপজেলা প্রশাসন সহ সরকারি -বেসরকারি কর্মকর্তাদের সামনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ৩৩টি দাবি উপস্থাপন করেন।

শিক্ষার্থীরা বলেন, দেশ ও সমাজ পরিবর্তন করতে হলে যার যার স্থান থেকে এমন কর্মসূচী হাতে নিয়ে তা বাস্তবায়ন করতে হবে। এজন্য প্রশাসন সহ সরকারি -বেসরকারি কর্মকর্তা ও শিক্ষার্থীদের এক যোগে কাজ করতে হবে। দেশের বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় প্রশাসনের প্রতি সদয় ও সহযোগীতাপূর্ণ আচরণ করতে হবে দাবি সমূহে উল্লেখ করেন শিক্ষার্থীরা।

এসময় উল্লেখিত দাবী সমূহের প্রতি সহমত পোষণ করে দ্রুত সময়ে এই দাবিগুলো পূরণের লক্ষে কাজ শুরু করা এবং বেনাপোলের বাসিন্দাদের যানজট মুক্ত ও একটি নতুন বেনাপোল উপহার দেওয়ার কথা জানান উপস্থিত অতিথিরা।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, কাস্টমস্ অফিসার, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ, বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি, সি এন্ড এফ মালিক সমিতি, পরিবহন মালিক সমিতি সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin