শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বেনাপোলে পাসপোর্ট যাত্রীর পেট থেকে ৪টি সোনার বার উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ৫৭৬ Time View

মোঃখসরুনোমান সংগ্রাম:- আন্তর্জাতিক বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা দিয়ে ভারতে পাচারের সময় ৪ পিস স্বর্ণের বারসহ ১ পাসপোর্ট যাত্রীকে আটক করেছে কাস্টমসের শুল্ক গোয়েন্দার সদস্যরা।

মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ১১ টার টার দিকে বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

আটককৃত ইমাম হোসেন জীবন (২৪) শরিয়তপুর জেলার পালং থানার চাতানিকানদি গ্রামের আব্দুল হালিমের ছেলে, যার পাসপোর্ট নম্বর ইঞ০৫৩৬৮০৯ বেনাপোল কাস্টম হাউজের শুল্ক দফতরের সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী জানান, ভারতে স্বর্ণ পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে মহাপরিচালকের নির্দেশনায় এবং যুগ্মপরিচালকের তত্বাবধানে ও আমার নেতৃত্বে সকাল থেকেই আমরা ইমিগ্রেশনে অবস্থান নেয়।

সকাল ১১টার দিকে স্বর্ন পাচারকারী সন্দেহে একজন পাসপোর্টধারী যাত্রীকে আটক করা হয়। পরে তাদের জেরাপূর্বক তল্লাশি করা হয়। তল্লাশীকালে ইমাম হোসেন জীবন স্বীকার করে যে তার পেটের ভিতর বিশেষ কায়দায় স্বর্ন লুকানো রয়েছে।

পরবর্তীতে এক্সরে করে ইমাম হোসেন জীবন এর পেটের ভিতর ৪ পিস স্বর্নের বারের অস্তিত্ব পাওয়া যায় এবং তা উদ্ধার করা হয়। যার ওজন ৪৬৪ গ্রাম এবং বাজারমুল্য ৩২ লাখ টাকা। আটক স্বর্নের বার কাস্টমস হাউসের শুল্ক গুদামে জমা করা হয়েছে। জীবনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin