শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বীর নিবাস নির্মাণ বাধাগ্রস্ত করায় ফেনীতে মুক্তিযোদ্ধা সন্তানদের মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৪৬৬ Time View

ফেনী প্রতিনিধি :-ফেনীর সোনাগাজীতে বীর মুক্তিযোদ্ধা রসুল আহমেদ এর পরিবারকে বীর নিবাস নির্মাণে বাঁধা; হুমকি, হয়রানির প্রতিবাদে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন ও প্রতিবাদ বিক্ষোভ করেছে সোনাগাজী উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ।

শনিবার (৩১শে ডিসেম্বর) বিকেলে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ফেনী জেলা কমান্ড কাউন্সিলের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট শৈবাল দত্তের পরিচালনায় ও জেলা কমান্ড কাউন্সিলের সভাপতি মোঃ মফিজ উদ্দিন মুন্নার সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন, ফেনী সদর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা নুরুল আফসার, সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন বাহার, সহ সভাপতি দেলোয়ার হোসেন, সহ-সভাপতি রাইসুল কায়েস সানী, নির্বাহী সদস্য রাবেয়া বেগম, সোনাগাজী কমান্ড কাউন্সিলের সাধারণ সম্পাদক আইয়ুব খান সবুজ, ইসমাইল হোসেন, রফিকুল ইসলাম, খালেদ রাসেল, আনোয়ার হোসেন, সুমন সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। বক্তারা বীর নিবাস নির্মাণ কাজে যারা বাঁধা সৃষ্টি করেছেন তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন।

উল্লেখ্য যে, সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সাতবাড়ীয়া গ্রামের আবদুল আজিজ কেরানী বাড়ীর প্রয়াত মুক্তিযোদ্ধা কমাণ্ডার গোলাম রসুল (মুক্তিযোদ্ধা নং- ০১৩০০০০২০১১ লাল মুক্তিবার্তা গেজেট নং- ০২১১০৫১৮২) এর পরিবারের বসবাসের জন্য তার বিধবা স্ত্রী ফেরদৌস আরা বেগমের নামে সরকারি ভাবে বরাদ্দকৃত বীর নিবাস মুবিম/পিডি/অ,বী,মু,আ,নি,প্র/ম- ০১২০২১/৬৩৮ নং স্মারকে বরাদ্দকৃত ঘরের ক্রমিক নং- ২৫, মৃত মুক্তিযোদ্ধা কমাণ্ডার গোলাম রসুলের মালিকানাধীন সাতবাড়ীয়া মৌজার ১০১ নং খতিয়ানের অন্তর্ভুক্ত নিজ মালিকীয় ৮৫৩ ও ০৯২১ দাগ (বাড়ী ও ভিটি) ২৫/৩/১৯৭২ সালে গোলাম রসুলের নির্মিত টিনসেট ঘরটি ভেঙে সেই স্থানে বীর নিবাস নির্মাণ কাজ শুরু করতে গেলে গত ২৮শে ডিসেম্বর বুধবার সকালে একই বাড়ীর অপর প্রতিপক্ষ জহির আব্বাস স্বপন, আনোয়ার শাহাদাত মঞ্জুর, নাসির আব্বাস রিপন ও মোকাদ্দেছ আব্বাস সিপন সহ তাদের লোকজন বাঁধা সৃষ্টি করে ও প্রকাশ্যে প্রাণনাশের হুমকি ধমকি দেয়।

মুক্তিযোদ্ধা সন্তান সানী জানান- ২০০১ সালের পর থেকে তাদের পরিবার উক্ত সন্ত্রাসীদের দ্বারা নানান হুমকি, নির্যাতিত ও হয়রানির শিকার হয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে সোনাগাজী থানায় ৭ই জুন ২০২২ইং অভিযোগ নং- ৩৫৫ ও পুলিশ সুপার ফেনী বরাবর ১৫ ই ডিসেম্বর ২০২২ইং লিখিত অভিযোগ নং- ১৬৩৭ দায়ের করা হয়।

মুক্তিযোদ্ধার স্ত্রী ফেরদৌস আরা বেগম সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার বরাবর ১৯শে ডিসেম্বর ২০২২ইং ও ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর নিকট ১৭ই নভেম্বর বীর নিবাস নির্মাণ কাজে সহযোগিতা চেয়ে লিখিত দরখাস্ত দেন।

অভিযোগের ভিত্তিতে গত ২৮শে ডিসেম্বর সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদ হোসেন। তিনি উভয়পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বলা হয় এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin