শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু আরও ছয় হাজার, শনাক্ত ২ লাখ ৮৪ হাজার

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৮৮৩ Time View

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও ছয় হাজার মানুষের। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ২ লাখ ৮৪ হাজারের মতো। ফলে বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ৯ লাখ ৭ হাজারের বেশি; আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২ কোটি ৮০ লাখ।

এদিকে, করোনা মহামারির আট মাসে প্রথমবার একদিনে সাড়ে ৯৭ হাজার নতুন সংক্রমণ এবং ১১শ’ ৬৮ জনের মৃত্যুর রেকর্ড করলো ভারত। একইসাথে গেলো ২৪ ঘণ্টায় বৈশ্বিক সংক্রমণ ও মৃত্যুতেও শীর্ষে ছিলো দেশটি।

এ পর্যন্ত ভারতে কোভিড-১৯ এ প্রাণ গেছে পৌনে এক লাখের বেশি মানুষের। মোট আক্রান্ত ৪৪ লাখ ৬৩ হাজার মানুষ। দিনের দ্বিতীয় সর্বোচ্চ, সাড়ে ১১শ’র বেশি মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। মোট প্রাণহানি এক লাখ ৯৫ হাজারের বেশি; আক্রান্ত সাড়ে ৬৫ লাখ।

এছাড়া, ১১শ’ ৩৬ জন মারা গেছেন ব্রাজিলে, মোট মৃত্যু এক লাখ ৯৯ হাজারের কাছাকাছি। আক্রান্ত প্রায় ৪২ লাখ। আর প্রাণহানি ৬৯ হাজার ছাড়িয়েছে মেক্সিকোতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin