সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ, ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট হরিপুরে পরীক্ষায় ফেলকরে ছাত্রের আত্মহত্যা তথ্য অধিদপ্তর শুধু মাইকিং অধিদপ্তরে পরিনত হয়েছে – সাংবাদিকদের একক অধিদপ্তরে রূপান্তরের দাবি সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি ঝিনাইদহে আটক সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি, কনডেম সেলে রাখার অভিযোগ ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি – জামিন না মঞ্জুর রায়পুরে প্রতারণার অভিযোগে চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা – জামিন পেলেন দুই সম্পাদক বন্ধু মিলনমেলা ও স্মৃতিচারণ অনুষ্ঠান

বিএমএসএফ কেন্দ্রীয় সম্পাদকের রোগমুক্তিতে কামরাঙ্গীরচরে ছিন্নমুলদের মাঝে খিচুড়ি বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৮৭২ Time View

বিশেষ প্রতিনিধি : করোনা ভাইরাসে আক্রান্ত সাংবাদিক নেতা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফরের আশু রোগমুক্তি কামনায় ঢাকার কামরাঙ্গীরচরে দোয়া-মিলাদের আয়োজন ও খিচুরি বিতরণ করা হয়।

আজ ৯ অক্টোবর শুক্রবার জুম্মার নামাজে দোয়া -মিলাদের পর এলাকার প্রায় ৩শ গরীব অসহায় ছিন্নমূল শিশুসহ বিভিন্ন বয়সীদের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়।

রাজধানীর কামরাঙ্গীরচর (ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৫ নং ওয়ার্ড) ঝাউলাহাটি মাকামে মাহমুদ পুরাতন জামে মসজিদে সাংবাদিক নেতা আহমেদ আবু জাফরের রোগমুক্তিসহ দেশে বর্তমান পরিস্থিতি ও করোনা প্রাদুর্ভাব রোধে আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়ানুষ্ঠানে এলাকার ছোট বড় ব্যবসায়ী, বিভিন্ন সংগঠনের নেতা, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করেন। বিএমএসএফের কামরাঙ্গীরচর শাখার সভাপতি আনোয়ার হোসেনের উদ্যোগে দোয়া মিলাদের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin