শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বিএমএসএফের কেন্দ্রীয় কমিটি গঠন: পাইলট আহবায়ক জাফর সদস্য সচিব মনোনীত

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৭৫৭ Time View

বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির মেয়াদ উত্তীর্ন হওয়ায় আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সাবেক সভাপতি শহীদুল ইসলাম পাইলটকে আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফরকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

রোববার সকাল ১১টায় সংগঠনের পুরানাপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বিএমএসএফের প্রতিষ্ঠাতা আহমেদ আবু জাফর এতে সভাপতিত্ব করেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন নীলু, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আহাদ, অর্থ সম্পাদ (ভারপ্রাপ্ত) মোনালিসা মৌ, কেন্দ্রীয় সদস্য নান্টু লাল দাস, শারমিন সুলতানা মিতু, কাজী সালাহ উদ্দিন নোমান, সোহাগ আরেফিন, হাসনাত তুহিন ও আবু বকর তালুকদার।

সভায় কমিটির মেয়াদ উত্তীর্ন হওয়ায় সর্ব সম্মতিক্রমে ২১ সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

এছাড়া আগামি পহেলা ডিসেম্বর প্রতিবছরের ন্যায় বিজয় শোভাযাত্রা উদযাপনসহ সাংগঠনিক গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

সভায় বিএমএসএফের ৯০ টি শাখা কমিটির মেয়াদ উত্তীর্নসহ ফেনী জেলা শাখা সাময়িক স্থগিত ঘোষণা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin