শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বিএমএসএফের উদ্যোগে তথ্য অধিকার দিবস উপলক্ষে সাংবাদিকতায় লীডারশীপ প্রশিক্ষণ সম্পন্ন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৬০ Time View

ঢাকা বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১: তথ্য অধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে সাংবাদিকতায় লীডারশীপ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। সাংবাদিকদের মাঝে নেতৃত্ব তৈরীর উদ্দেশ্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম- বিএমএসএফ সাংবাদিকতায় লীডারশীপ ট্টেনিংয়ের আয়োজন করে। এতে বিএমএসএফ’র বিভিন্ন শাখার নেতৃবৃন্দ ছাড়াও নেতৃত্বদানে আগ্রহী ৩০০ জন সাংবাদিক এতে অংশ নেন।

প্রশিক্ষণে অতিথি হিসেবে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো: মিঠুন মিয়া,সাইবারক্রাইম এ্যাওয়ার‌নেস ফাউ‌ন্ডেশন প্রতিষ্ঠাতা সভাপ‌তি কাজী মুস্তা‌ফিজ,মি‌ডিয়া‌ মিক্স ক‌মিউ‌নিকেশন্সের সিইও আব্দুল্লাহ হাসান, সমন্বিত উন্নয়ন কর্মসূচি, ব্র্যাকের ম্যানেজার খালেদা আক্তার লাবনী, বিএমএসএফ’র আইটি বিভাগের সম্পাদক তাওহীদ, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক আবুল হাসান বেলাল।

প্রশিক্ষণে কেন্দ্রীয় যুগ্ম-সম্পদক মোশারফ হোসেন নীলু, সহ-সম্পাদক সোহাগ আরেফীন, মিজানুর রশীদ মিজান, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আহাদ, এনামুল কবির সোহেল, এমএ আকরাম, সীমা খন্দকার, অর্থ বিভাগের সম্পাদক শারমিন সুলতানা মিতু, উপ-প্রচার সম্পাদক জুয়েল খন্দকার, কেন্দ্রীয় সদস্য মো: কামরুজ্জামান, মো: শিবলী সাদিক খান প্রমূখ।

বিএমএসএফ’র পক্ষ থেকে বলা হয়, সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নে প্রশিক্ষণটি যথেষ্ট কার্যকর ভুমিকা রাখবে।

প্রশিক্ষণে অংশগ্রহনকারীদের মাঝে আগামি ১ ডিসেম্বর বান্দরবানে অনুষ্ঠিতব্য বিজয় শোভাযাত্রানুষ্ঠানে সনদপত্র বিতরণ করা হবে বলে আয়োজক সংস্থা থেকে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin