শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বিএনপির মহাসচিবের আশ্বাসে ঠাকুরগাঁওয়ে ৬ ঘন্টা পর হরতাল প্রত্যাহার

Reporter Name
  • Update Time : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৫ Time View

মাহামুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি : ইউনিয়ন সম্মেলন স্থগিতাদেশের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে হরতালের ডাক দেয় উপজেলা বিএনপির একাংশ। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুষ্ঠু সমাধানের আশ্বাসে ৬ ঘন্টা পর হরতাল প্রত্যাহার করে আন্দোলনকারীরা।

শনিবার সকাল সাড়ে ১১ টায় হরতাল প্রত্যাহারের ঘোষণা দেয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবর রহমান। এ সময় তিনি জানান, বালিয়াডাঙ্গীর বিষয়টি মহাসচিব সূষ্ঠু সমাধানের আশ্বাস দেয়ার কারণে হরতাল প্রত্যাহার করা হয়েছে।

এর আগে শুক্রবার গভীর রাতে উপজেলার দুওসুও ইউনিয়ন বিএনপির কাউন্সিল বন্ধ করে জেলা বিএনপি। এরই জেরে হরতালের ডাক দেয় বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির একাংশ। র্দীঘদিন পরে উপজেলার ৮ টি ইউনিনের মধ্যে ৪ টি ইউনিয়নের সম্মেলণের তারিখ ঘোষণা করে উপজেলা বিএনপি। শনিবার দুওসুও ইউনিয়নের সম্মেলনের তারিখ ছিল যা স্থগিতের আদেশ দেয় জেলা বিএনপি। এ কারণে হরতালের ডাক দেয় বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির একাংশ।

ভোর সাড়ে ৫ টা থেকে হরতালে উপজেলার বিভিন্ন পয়েন্টে পিকেটিং করেন হরতাল সমর্থণকারীরা। জেলা শহর থেকে বালিয়াডাঙ্গী উপজেলার প্রবেশদ্বারে বাঁশ ও গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে ঠাকুরগাঁওয়ের সাথে বালিয়াডাঙ্গী উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় তারা। এতে রাস্তার দুইপাশে যানবাহন আটকা পরে ভোগান্তিতে পরে সাধারণ পথচারি ও বিশেষ করে ঢাকা থেকে ছেড়ে আসা কোচের যাত্রী এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin