শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বার্সার দলগত অনুশীলনে প্রাণবন্ত মেসি

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৬১ Time View

বার্সেলোনার হয়ে দলগত অনুশীলনে প্রাণবন্ত ছিলেন লিওনেল মেসি। বুধবার বিকেলে নতুন কোচ রোনাল্ড কোম্যানের অধীনে অনুশীলন সেশনে অংশ নেন বার্সায় অন্তত এক মৌসুমে থেকে যাবার সিদ্ধান্ত নেয়া মেসি।

ক্যাম্প বর্জন করা মেসি অনুশীলন শুরুর আগে করোনা পরীক্ষা করান। রিপোর্ট নেগেটিভ আসলে সোমবার -মঙ্গলবার ব্যক্তিগত অনুশীলন করলেও এবার দলীয় অনুশীলনে যোগ দিলেন এলএমটেন।

অনুশীলনে প্রাণবন্ত মেসি ছিলেন হাস্যোজ্জ্বল। মেসির সঙ্গে অনুশীলনে ফিরেছেন ফিলিপ্পে কুটিনিহো, সার্জিয় বুসকেটস, ফ্রেঙ্কি ডি ইয়ং ও আনসু ফাতি। জাতীয় দলের হয়ে নেশন্স লিগে অংশ নেয়া অনেকেই এদিন যোগ দেন বার্সার অনুশীলনে।

১২ সেপ্টেম্বর লা লিগা শুরু হলেও ভেন্যু জটিলতায় মেসিদের প্রথম ম্যাচ ২৭ সেপ্টেম্বর ভিয়ারিয়ালের বিপক্ষে। তবে শনিবার প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে জিমনাস্টিক ডি তেরাগোনার বিপক্ষে মাঠে নামবে কাতালানরা। সেই ম্যাচে কি থাকবেন মেসি? নাকি প্রাক মৌসুমে তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইবে না বার্সা, এমন প্রশ্নও ঘুরে ফিরছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin