শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বানারীপাড়ায় স্কুল শিক্ষার্থীকে ইভটিজিং করার অভিযোগে রাব্বী নামের এক বখাটে আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৭১১ Time View

বানারীপাড়া প্রতিনিধি ; বরিশাল জেলার বানারীপাড়া উপজেলায় এক স্কুল শিক্ষার্থীকে ইভটিজিং ও শ্লীলতাহানী করার অভিযোগে রাব্বী নামের এক বখাটেকে গ্রেফতার করেছে বানারীপাড়া থানা পুলিশ। অভিযোগে ইভটিজিং এ স্বিকার হওয়া শিক্ষার্থীর মা মামলার বাদী নেহারুন বেগম বলেন বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের গাভার জামাল হোসেন’র ছেলে রাব্বী দীর্ঘ দিন ধরে গাভা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেনী পড়ুয়া শিক্ষার্থী (১৩) আমার মেয়ে রুপা (ছদ্দনাম) কে পথে ঘাটে উত্তক্ত করে আসছে।

তারই ধারাবাহিকতায় গত ২০ অক্টোবর বুধবার রাত ৭.৪০ দিকে আমি ও আমার মেয়ে আমার বাবা বাড়ি ঝালকাঠি জেলার বীরমহল গ্রাম হতে আমার নিজ বাড়িতে আসার পথে রাত ৮ টার দিকে গাভা বাজার মসজিদ সংলগ্ন রাস্তায় আসা মাত্র স্থাণীয় জামাল হোসেন’র ছেলে রাব্বী আমার সামনে আমার মেয়েকে প্রেমের প্রস্তার দেয় এবং কুরুচিপূর্ন কথাবার্তা বলে। তখন আমি ও আমার মেয়ে সেখান থেকে চলে যেতে চাইলে রাব্বী আমাদের পথ আগলে রাখে।

এ নিয়ে কথার কাটাকাটির এক পর্যায়ে রাব্বী আমার মেয়ের হাত ও ওরনা ধরে টানা হ্যাচরা করলে আমাদের ডাক চিৎকারে সেখানে লোকজন আসলে বখাটে রাব্বী আমার মেয়েকে তুলে নিবে এমন হুমকি দিয়ে ঘটনাস্থল হতে সটকে পড়ে। এতে ওই ছাত্রীর পরিবার নিরাপত্তাহীন হয়ে পরে এবং গতকাল বুধবার ইভটিজিং’র শিকার ওই শিক্ষার্থীর মাতা নেহারুন বেগম মেয়েকে নিয়ে থানায় ওসির কাছে গেলে ওসি বিষয়টি শুনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন। এবং নেহারুন বেগম বাদী হয়ে বখাটে রাব্বীর বিরুদ্ধে বানারীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। গতকাল রাতে বানারীপাড়া থানা পুলিশ ইভটিজার রাব্বীকে তাদের বাড়ি হতে ঘুমের ওষুধ সহ গ্রেফতার করে এবং বরিশাল কোর্ট হাজতে প্রেরন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin