শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বানারীপাড়ায় লকডাউন চলাকালীন বিধি-নিষেধ অমান্য করায় মোবাইল কোর্টে ৬ জনকে অর্থদণ্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৭২১ Time View

জাকির হোসেন,বরিশাল : বানারীপাড়ায় বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলী/চলাচল বিধি-নিষেধ আরোপ সংক্রান্ত মন্ত্রীপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়নের লক্ষে সরকার ঘোষিত এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন চলাকালীন আইন অমান্য করায় মোবাইল কোর্টে ৬ জনকে অর্থদণ্ড করা হয়।

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার বন্দরবাজার, রায়ের হাট, চাখার বাজার ও সলিয়াবাকপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রিপন কুমার সাহা’র নেতৃত্বে মোবাইল কোর্টের এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন। তাদেরকে সহযোগিতা করেন বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় ৬ জন ক্রেতা-বিক্রেতা ও পথচারীদের কাছ থেকে মোট ২ হাজার ১ শত টাকা অর্থদণ্ড করা হয়।

এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিপন কুমার সাহা বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ১ জুলাই থেকে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন কার্যকর করতে নিয়মিত মোবাইল কোর্টের অভিযান চলবে। এদিকে প্রাণঘাতি করোনাভাইরাসের বিস্তার রোধে উপজেলা নির্বাহী কর্মকর্তার এ পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin