শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউনিয়ন যুবদলের কমিটি গঠন জাকির হোসেন আহবায়ক,সোহেল সদস্য সচিব

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ২৬১ Time View

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের বানারীপাড়ায় জাতীয়তাবাদী যুবদলকে সক্রীয় ও সুসংগঠিত করতে উপজেলার ৫ নং সলিয়াবাকপুর ইউনিয়ন যুবদলের কমিটি গঠন করা হয়েছে। বানারীপাড়া উপজেলা যুবদলের সংগ্রামী আহবায়ক মোহাম্মদ সাব্বির আহমেদ সুমন হাওলাদার ও সংগ্রামী সদস্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জাকির হোসেনকে আহবায়ক, মোঃ সোহেলকে সদস্য সচিব করে ৩৯ সদস্যবিশিষ্ট ০৫ নং সলিয়াবাকপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দদের মধ্যে শাহিন হেসেনকে সিনিয়র যুগ্ন আহবায়ক এবং রাজিব, সাদ্দাম হাওলাদার, মিজান সরদার, সরোয়ার মীরা, সৈয়দ আল আমিন, মিলন হাওলাদার, কামরুল হাসান মন্টু, রিপন খান, দুলাল হোসেন মিঠুকে যুগ্ন আহবায়ক করে এ কমিটির অনুমোদন দেয়া হয়। সলিয়াবাকপুর ইউনিয়ন যুবদলের কমিটি ঘোষনা করায় নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা বানারীপাড়া ও উজিরপুরের বিএনপি’র একমাত্র কান্ডারী এস সরফুদ্দিন আহমেদ সান্টু সরদারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

বরিশাল জেলা যুবদলের সম্মানিত সাধারণ সম্পাদক এডভোকেট এইচ এম তসলিম উদ্দিন, বানারীপাড়া উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ সাব্বির আহমেদ সুমন হাওলাদার ও সদস্য সচিব মোহাম্মদ মিজানুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন আমরা সলিয়াবাকপুর যুবদল জীবনের সর্বোচ্চ দিয়ে মা ও মাটিকে রক্ষা করবো। তারা বলেন আমাদের নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টু সরদারের হাতকে শক্তিশালী করতে সর্বদা রাজপথে থেকে সকল আন্দোলন সংগ্রামে অগ্রনী ভূমিকা পালন করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin