শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বানারীপাড়ায় মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্রের রহস্যজনক লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১৪৮ Time View

জাকির হোসেন, বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি :
বরিশালের বানারীপাড়ার বড় চাউলাকাঠি গ্রামের মাওলানা সিরাজুল ইসলামের ছেলে আউয়ার দারুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ইয়াসিনের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

গতকাল বিকেল সাড়ে পাঁচটায় থানা পুলিশ সংবাদের ভিত্তিতে আউয়ারের বাজারের উত্তর পাশের কবির মোল্লার সমিলের পাশে স্থানীয়রা খালের মধ্যে একটি ভাসমান লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাস উত্তোলন করে নিশ্চিত হয়।

১৭ তারিখ থেকে আউয়ার দারুলউলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ইয়াসিন নিখোঁজ ছিল। ধারণা করা হচ্ছে ইয়াসিন ঢাকায় থাকার কারণে সাতার না জানার কারণে গোসল করতে গিয়ে হয়তো ডুবে মারা যেতে পারে। ইয়াসিনের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য লাশ ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হচ্ছে।

ইয়াসিন কোরআন শরীফের ২৪ পারা হেফজ সম্পন্ন করেছে। বাবা সিরাজুল ইসলাম ও মাতা শাহানা বেগমের তিন সন্তানের মধ্যে ইয়াসিন ছোট সন্তান। তার মৃত্যুতে পরিবারের মধ্যে শোকের মাতম বইছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin