শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বাগেরহাটের ৩টি আসনের মনোনয়ন কিনলেন সাবেক এমপি সিলভার সেলিম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৯ Time View

ডেস্ক রিপোর্ট : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য বাগেরহাট-১, ২ ও ৪ আসন থেকে মনোনয়ন ফরম কিনেছেন সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা এমএএইচ সেলিম (সিলভার সেলিম)।

সোমবার (২২ ডিসেম্বর) বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয় থেকে ৩টি মনোনয়ন ফরম কিনেছেন তিনি।

সিলভার সেলিমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তার বড় ছেলে মেহেদী হাসান প্রিন্স। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সিলভার লাইন গ্রুপের কর্ণধার বাগেরহাট সদর উপজেলার মুক্ষাইট গ্রামের বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা এমএ এইচ সেলিম ’৯০-এর দশকের শেষ দিকে বাগেরহাটের রাজনীতিতে আসেন এবং জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন।

২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার চাচাত ভাই প্রভাবশালী নেতা শেখ হেলাল উদ্দিনকে হারিয়ে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

সংসদ সদস্য থাকাকালীন মুন্সীগঞ্জ সেতু, শহররক্ষা বাঁধ, মাজেদা বেগম কৃষি প্রযুক্তি কলেজ, বেলায়েত হোসেন ডিগ্রি কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপন করেন তিনি। বিএনপি ক্ষমতা থেকে যাওয়ার পরে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি জেলা বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগ করেন।

এরপর আওয়ামী লীগের রোষানলে পড়ে রাজনীতি থেকে দূরে ছিলেন। রাজনীতিতে তার ফেরার ঘোষণায় বাগেরহাটে তাকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বাগেরহাটে রাজনীতিতে তৈরি হয়েছে নতুন মেরুকরণ। রাজনীতিতে তার প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছে সব শ্রেণিপেশার মানুষ।

সিলভার সেলিম বলেন, বাগেরহাটের জনগণের প্রতি আমার দায়বদ্ধতা অপরিসীম। আমি আমার অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই অঞ্চলে শিল্পায়ন, তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে মনোনিবেশ করতে চাই। রাজনীতিকে আমি শুধু জনগণের সেবা করার মাধ্যম হিসেবে দেখি।

আগামী নির্বাচনকে সামনে রেখে স্থানীয় অবকাঠামো এবং জীবনযাত্রার মান উন্নয়নের জন্য একটি সুদূরপ্রসারী অর্থনৈতিক রূপরেখা প্রস্তুত করার কাজ শুরু করেছেন বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin