শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বাগমারায় সাংবাদিক হত্যার হুমকিতে থানায় সাধারণ ডায়েরি

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৪২১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী বাগমারা গোয়ালকান্দি রামরামা গ্রামের সাংবাদিক মোস্তাফিজুর রহমান জীবন (৩১)ফেসবুক পোষ্ট করায় বাগমারার গোয়ালকান্দি ইউপির আরঙ্গবাদ গ্রামের ফজলুর রহমান (৩৮) নামের এক ব্যক্তি মুঠোফোনের মাধ্যমে হত্যার হুমকি দিয়েছেন।

এ বিষয়ে (৭ নভেম্বর) সাংবাদিক মোস্তাফিজুর রহমান জীবন বাদী হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে বাগমারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর- ৪৫৭

জানা যায়, বাগমারা উপজেলা ১৩ নং গোয়ালকান্দি ইউনিয়ন আরঙ্গবাদ তালতলি স্থানে মাটি রাস্তায় পড়ে তাহেরপুর ভবানীগঞ্জ রোডের তালতলি স্থানে চলাচলের বেহালদশা সৃষ্টি হয় এমন পোস্ট ফেসবুকে পোস্ট করার প্রাণ নাশের হুমকি দিয়েছে ফজলুর রহমান।

মোস্তাফিজুর রহমান জীবন তিনার ফেসবুক আইডি থেকে প্রকাশিত সংবাদের জের ধরে ওই দিন বিকাল ৬ টা ৩৭ মিনিটে ০১৭১৯৮৯৭২৫১ নম্বর থেকে তার ব্যক্তিগত মুঠোফোন নম্বরে ফোন করে ফেসবুকে পোস্ট করার কেন্দ্র করে আমাকে যেখানে পাবে সেখানে মেরে ফেলবে ভয়ভীতি ও হুমকি প্রর্দশন হত্যার হুমকি দিয়ে ফোন রেখে দেয়। এ ঘটনায় তিনি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সদস্য ও বাগমারা স্থানীয় সাংবাদিকদের অবগত করে জীবনের নিরাপত্তা চেয়ে বাগমারা থানায় একটি জিডি করেন।

এ বিষয়ে সাংবাদিক জীবন জানান, তালতলি রাস্তা পাশে পুকুরের মাটি পরিবহন রাস্তার বেহালদশা ছবি নিজ ফেসবুক আইডিতে প্রকাশের পর একটি নম্বর থেকে আমাকে ফোন করে যেখানে পাবে সেখানে হত্যার প্রাণনাশের হুমকি দিয়ে ফোন কেটে দেয়। আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছি।

এ বিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,
প্রাণনাশের হুমকির সম্মুখীন হয়ে জীবনের নিরাপত্তার জন্য মোঃ মোস্তাফিজুর রহমান সন্ধ্যায় থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আমরা বিষয়টি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin