শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বাগমারায় ইউবিসিসিএ লিঃ এর নির্বাচনে রাজ্জাক মোল্লা সভাপতি নির্বাচিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৫৩০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী জেলার আওতাধীন বাগমারা উপজেলার বিত্তহীন কেন্দ্রীয় সমবায় সমিতির ইউ বি সি সি এ লিমিটেড এর ৩ বছর মেয়াদী কার্যকরি পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।

২৫ অক্টোবর সোমবার সকাল ১১ টা থেকে শুরু করে বেলা ৩ টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে বাগমারা উপজেলায় ইউ বি সি সি এ লিমেটেড এর কার্যকরি পরিষদের সভাপতি পদের নির্বাচন অত্র উপজেলার পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

উপজেলা বিআরডিপি’র অফিস সূত্রে জানা গেছে, বিআরডিপি’র ব্যবস্থাপনার আওতাধীন ইউ বি সি সি এ লিমিটেডের বিত্তহীন সমবায় সমিতি পরিচালনার জন্য সরকারী নিয়মানুসারে ৩ বছর মেয়াদের জন্য একজন করে সভাপতি নির্বাচিত করা হয়।

বিত্তহীন সমবায় সমিতির সদস্যরা নিজেদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাদের সভাপতি নির্বাচিত করেন। এবারে বিআরডিপি’র আওতাধীন ইউবিসিসিএ লিমিটেড এর কার্যকরি পরিষদের সভাপতি পদে নির্বাচনের জন্য ৩ প্রার্থী তাদের মনোনয়ন পত্র উত্তোলন করেন।

যাচাই-বাচাই শেষে আব্দুর রাজ্জাক মোল্লা আনারস, শহীদুল ইসলাম মাছ ও শহীদুল ইসলাম ভুট্টু চেয়ার প্রতীক নিয়ে সভাপতি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

অত্র নির্বাচন চলাকালে উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক গোলাম সারওয়ার আবুল নির্বাচন কেন্দ্র পরিদর্শন করে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ভোটার গণ উৎসব মুখর পরিবেশে নিজেদের ভোট প্রদান করছেন।

ইউ বি সি সি এ লিমিটেড কার্যকরি পরিষদ নির্বাচনে মোট ১১২ ভোটারগণ তাদের ভোটাধিকার প্রদান করেন তার মধ্য ১টি অবৈধ ছিল।

অত্র নিবাচন শেষে আব্দুর রাজ্জাক মোল্লা আনারস প্রতিকে ৫৭ভোট পেয়ে বিজয়ী হন, নিকটতম প্রতিদ্বন্দ্বী শহিদুল ইসলাম ভুট্ট চেয়ার প্রতিকে পান ৩৩ ও শহিদুল ইসলাম মাছ প্রতিকে ২১ভোট পেয়ে পরাজিত হন।

ভোটারদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসাবে আব্দুর রাজ্জাক মোল্লা বিজয়ী ঘোষণার সাথে সাথে তার সমর্থিতরা ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেন।

এ ব্যাপারে আব্দুর রাজ্জাক মোল্লা বলেন, আজ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ভোটারগণ আমার আনারস প্রতিকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করেছেন আমি তাদের প্রতি চরম কৃতজ্ঞ আমি তাদের কল্যণে সবসময় কাজ করে যাব ইনশাহআল্লাহ।

ভোটারগণ সুষ্ঠু,সুন্দুর ও উৎসবমুখর পরিবেশে নিজেদের ভোট প্রদান করে খুবই আনন্দিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin