শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বাগমারার গোয়ালকান্দি ইউপিতে পূজা উদযাপন প্রস্তুতি সম্পুর্ণ

Reporter Name
  • Update Time : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ৪৮৭ Time View

নিজস্ব প্রতিনিধিঃ শারদীয় দূর্গা পূজাকে সামনে রেখে নিপূণ হাতে কাঁদামাটি, খড়, বাঁশ, সুতলি ও রং দিয়ে তৈরি হয়েছে প্রতিমা। প্রতিমা তৈরির কাজে দিনরাত ব্যাস্ত সময় পার করছেন মৎশিল্পীরা।

বাগমারা উপজেলার ৮০টি মন্ডপে কারিগররা ফুটিয়ে তুলছেন দুর্গা, লক্ষী, স্বরসতী, গণেশ ও কার্তিকের প্রতিমা।

বাগমারার গোয়ালকান্দি ইউপিতে ৭টি মন্দিরে যথাক্রমে উদপাড়া সার্বজনীন দূর্গা মন্দির,গোয়ালকান্দি সার্বজনীন দূর্গা মন্দির, তেলিপুকুর কালিমাতার সার্বজনীন দূর্গা মন্দির, সেনপাড়া সার্বজনীন দূর্গা মন্দির, কামারখালী লাহেড়ীপাড়া হিমাংশু স্মৃর্তি দূর্গা মন্দির, কামারখালী পুন্ডরিপাড়া সার্বজনীন দূর্গা মন্দির ও কামারখালী পালপাড়া সার্বজনীন দূর্গা মন্দিরে ১লা অক্টোবর থেকে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে ।

হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা ঘনিয়ে আসায় প্রতিমা তৈরির কাজ শেষ করছেন কারিগররা।

শরতের উজ্জ্বল আকাশে সাদা মেঘের আনাগোনার মধ্যে, কাশফুলের শুভ্র আন্দোলনের সাথে তাল মিলিয়ে বাঙলা পঞ্জিকায় বছর ঘুরে আসে শরৎ।
প্রকৃতিতে ঋতুর রাণী শরতের আগমনেই সনাতন ধর্মালম্বীদের মনে দোলা দেয় দশভুজা মহামায়া ত্রিনয়নী দেবীর আবাহনী।

জানান দেয় শারদীয় উৎসবের। মা দুর্গতিনাশিনী দেবীর আগমনী বার্তায় ভক্তকূলে আনন্দের জোয়ার সৃষ্টি হয়েছে।
তাইতো দেবী দুর্গাকে ঢাঁক, ঢোল, উলু আর শঙ্খ ধ্বনিতে বরণ করতে অধীর আগ্রহে প্রহর গুনছেন ভক্তবৃন্দরা।

গোয়ালকান্দি ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গৌতম কুমার জানান, মহাপঞ্চমীতে দেবীর বোধনের মধ্য দিয়ে দুর্গোৎসবের শুরু পরদিন ১ অক্টোবর মহাষষ্ঠীতে পূজা অর্চনা শুরু হয়ে মন্ডপে মন্ডপে বেজে উঠবে ঢাকঢোল আর কাঁসার শব্দ।

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতনীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ।এবার উপজেলায় মোট ৮০টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। তবে কোনো ঝুঁকিপূর্ণ মন্ডপ নেই।

তিনি আরো বলেন উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন পূজা ভালোভাবে পালনের লক্ষ্যে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin