শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বাগমারার গোয়ালকান্দি ইউপিতে নৌকার মাঝি-আলমগীর সরকার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ৫৮৩ Time View

বাগমারা প্রতিনিধিঃ চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ধাপে দেশের ৭০৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারী বুধবার। এই ইউনিয়ন নির্বাচনের ধারাবাহিকতায় ৫ম ধাপে বাগমারার ১৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই নির্বাচন কে কেন্দ্র করে দেশের ঐতিহ্যবাহী বৃহৎ সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ এর নৌকা প্রতীক বরাদ্ধের জন্য গত ২৭শে নভেম্বর থেকে ১লা ডিসেম্বর বাংলাদেশ আওয়ামীলীগ এর কেন্দ্রীয় কার্যালয়ে নৌকা প্রতীকের জন্য ফরম উত্তোলন ও জমাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

২রা ডিসেম্বর গণভবনে বাংলাদেশ আওয়ামীলীগ এর মনোনয়ন বোর্ড সভায় বাগমারা উপজেলার ১৩নং গোয়ালকান্দি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার মাঝি নির্বাচিত হয়েছেন ২বারের সফল চেয়ারম্যান আলমগীর সরকার। গোয়ালকান্দি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২১হাজার ৫৫৮জন। এতে পুরুষ ভোটার ১০হাজার ৮৮৭জন, নারী ভোটার ১০হাজার ৬৮২জন।

এ ব্যাপারে আলমগীর সরকার বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমার অন্তরের অন্তস্তল ধন্যবাদ জানাই।

আমি কৃতজ্ঞতা জানাই বাগমারার সফল মাননীয় সংসদ সদস্য ইঞ্জিঃ মোঃ এনামুল হক ও আমার প্রিয় বড় ভাই তাহেরপুর পৌর মেয়র আবুল কালাম আজাদকে।

আমি গোয়ালকান্দি ইউনিয়নের তৃণমূল আওয়ামীলীগের নেতা-কর্মীদের সাথে নিয়ে নৌকা মার্কাকে আল্লাহর রহমতে বিপুল ভোটে বিজয়ী করব-ইনশাহআল্লাহ।

অত্র ইউনিয়নের আওয়ামীলীগের নেতা-কর্মী ও গোয়ালকান্দি ইউপির সাধারন জনগণ অত্যন্ত আনন্দিত ও খুশি আলমগীর সরকারকে নৌকার মনোনয়ন প্রদানের জন্য।

গোয়ালকান্দি ইউপিবাসী জানান, আলমগীর সরকার একজন সৎ, নির্ভীক,আদর্শাবান ও পরিশ্রমী মানুষ। অত্র ইউপিবাসীর সকলেই তাকে ভালবাসে ও শ্রদ্ধা করে ইতিমধ্য তিনার কার্যক্রমে অত্র ইউনিয়নের জনগণ তিনার প্রতি সন্তুষ্ট এবং তিনি নির্বাচিত হলে আপামর জনসাধরণের কল্যাণ হবে বলে ইউপিবাসীর প্রত্যাশা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin