রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর কুলিকনদীতে ডুবে শিশুর মৃত্যু ‎৪৯ বিজিবির অভিযানে ৪৫ লক্ষ টাকার ২টি স্বর্ণের বারসহ আটক-১ ‎বেনাপোল বন্দরে ক্রেনের তার ছিঁড়ে নিহত ১, আহত ১ ‎খুলনায় ভোক্তার অভিযানে ৯ টি প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৪৭ হাজার টাকা জরিমানা পুলিশ কনস্টেবল নিয়োগ বিষয়ে হরিপুরে জনসচেতনামূলক সভা করলেন ঠাকুরগাঁওয়ের এসপি – বেলাল হোসেন এমপি যেহেতু করেছেন আমার কাছে কাজ বুঝে নিবেন ডা. আব্দুস সালাম এই ঈদে আলোচনায় নির্মাতা নাজমুল ইভানের ‘আউলা বাউলা’ চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট! শোরসাক পূর্ব পাড়ায় ইট ভাটার অত্যাচার অতিষ্ঠ সাধারন মানুষ প্রকাশ পেলো ফজলুর রহমান বাবু ও তানহা খানের ‘গোয়ালের মাইয়া’

বাগমারার গোয়ালকান্দি ইউনিয়নে চক্ষু মূল্যায়ন প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনু্ষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৭৪০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী জেলার আওতাধীন বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নে চক্ষু মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনু্ষ্ঠিত।

৪ঠা নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় গোয়ালকান্দি ইউপি কার্যালয়ে সিএসএফ (CSF) এবং ইউএসএআইডি (USAID) এর সহায়তায় চক্ষু মূল্যায়ন প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

অত্র চক্ষু বিষয়ক কর্মশালা কমিউনিটি মোবিইলাইজার সোহেল হোসাইন এর সঞ্চালণায় আরম্ভ হয়। অত্র চক্ষু প্রশিক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় সি এস এফ গ্লোবাল এর অপ্টোমেট্রিস ডাঃ মোঃ সাইদুল হাসান বলেন, চাইল্ড সাইট ফাউন্ডেশন একটি অলাভজনক বেসরকারি সেচ্ছাসেবী সংস্থা যা ২০০১সাল থেকে বাংলাদেশে দৃষ্টিহীন শিশুদের কল্যাণে কাজ করে আসছে।

আমাদের ফাউন্ডেশন দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের সনাক্তকরণ এবং তাদেরকে চিকিৎসা আওতায় আনার জন্য অত্যন্ত সফলভাবে কি ইনফরমেন্ট পদ্ধতিতে কাজ করে আসছে।

এই পদ্ধতিতে সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গ যেমন চেয়ারম্যান, মেম্বার, স্কুল শিক্ষক, মসজিদের ইমাম অথ্যাৎ যারা সমাজের উন্নয়নমুলক কাজে সক্রিয় ভুমিকা পালন করতে পারেন,তাদেরকে কি ইনফরমেট হিসাবে গণ্য করা হয়।
এই কি ইনফরমেট দের দৃষ্টি প্রতিবন্ধী শিশু সঠিকভাবে সনাক্তকরনের জন্য বিশেষভাবে প্রশিক্ষণ দেয়া হয়।

আমাদের এই সংস্থার মাধ্যমে ০ থেকে ১৮ বছরের চক্ষুরোগিদের স্বল্পমূল্য চিকিৎসাসেবা প্রদান করা হয় এবং অপারেশন যোগ্য ব্যাক্তিদের ফ্রী অপারেশন করা হয়।
প্রাপ্ত বয়স্ক চক্ষু রোগিদের স্বল্প মূল্য চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয় আমাদের এই সংস্থা থেকে।

অত্র প্রশিক্ষণ সভায় সভাপতিত্ব করেন গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর সরকার তিনি বলেন, আমরা গোয়ালকান্দি ইউপির চক্ষুরোগিদের চিকিৎসা সেবার জন্য আপনাদের সংস্থা পাঠানোর চেষ্টা করব। আপনারা এখানে আজকে আসছেন আপনাদের সংস্থাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই।

অত্র চক্ষু মূল্যায়ন প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন অপটিক টেকনিশিয়ান আনোয়ার হোসেন, গোয়ালকান্দি ইউপি সচিব আব্দুল বারিক,উপস্থিত ছিলেন গোয়ালকান্দি ও হামিরকুৎসার ইউপির মেম্বার ও গ্রাম-পুলিশবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin