শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বাগমারার উদপাড়া বিলে ধান কাটায় ব্যস্ত কৃষক সমাজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ৫৩৩ Time View

বাগমারার উদপাড়া বিলে ধান কাটায় ব্যস্ত কৃষক সমাজ

জাহিদুল ইসলাম মিঠু,বাগমারা প্রতিনিধিঃ রাজশাহী জেলার আওতাধীন কৃষিপ্রধান উপজেলা বাগমারা।
এই উপজেলায় বোরো মৌসুমে ধানের বাম্পার ফলনে উৎফুল্ল কৃষক সমাজ।
উদপাড়ার কৃষক সমাজ বোরো ধান কাটায় এখন ব্যস্ত সময় পার করছেন।
অত্র বাগমারার বিভিন্নস্থানে বোরো মৌসুমে প্রচুর পরিমাণে ধানের চাষ হয়।
এই মৌসুমে প্রতিনিয়ত বৃষ্টি হওয়ার জন্য ধানের বাম্পার ফলন হয়েছে।
বাগমারার গোয়ালকান্দি উদপাড়া বিলে বোরো মৌসুমে প্রচুর পরিমাণে ধান চাষ হয়েছে এবং অন্যান্য বছরের তুলনায় এ বছর বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে।
উদপাড়া গ্রামের কৃষকরা বলেন, এ মৌসুমে ধানের খুব ভাল ফলন হয়েছে। বিঘাপ্রতি ২৫/৩০মণ হারে ধান হচ্ছে।
আবহাওয়া অনুকূলে থাকলে ধান কাটা ও মাড়াইয়ের কাজ আমরা সফল ভাবে করতে পারলে আমরা লাভবান হব-ইনশাহআল্লাহ।
উদপাড়া গ্রামের শ্রমিকরা বলেন, আমরা শ্রমিকরা ধান কাঁটা নিয়ে ব্যস্ত আছি, কাক ডাকা ভোরে ঘুম থেকে আমরা উদপাড়া বিলে ধান কাটতে যাচ্ছি।
এই মৌসুমে ধানের ফলন ভাল হয়েছে ধান কেঁটে আমরা যখন ধানের ভাড় কাঁধে নিচ্ছি অনেক ভারী হচ্ছে বেশী করে করে ধান আমরা কাঁধে নিতে পারছি না।
আমরা শ্রমিকরা সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করে ৬০০টাকা করে মজুরি নিচ্ছি।

উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম বলেন, আমরা প্রতিনিয়ত কৃষকদের পরামর্শ দিয়ে থাকি, আমরা উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের প্রণোদনা হিসাবে ধান বীজ দিয়েছিলাম, এই মৌসুমে আবহাওয়া ভাল থাকার জস্য ধানের ভাল ফলন হয়েছে।
আধুনিক বিজ্ঞান প্রযুক্তিতে উন্নত মানের বীজ উদ্ভাবন, কৃষি কর্মকর্তাদের পরামর্শ এবং কৃষক সমাজের পরিশ্রমে ধানের বাম্পার ফলন হয়েছে।
আগামীতে এই ধারাবাহিকতা বজায় থাকলে কৃষকরা ধান চাষ করে লাভবান হবে বলে আশাবাদী কৃষক সমাজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin