শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বাগমারার উদপাড়ায় নৌকা মার্কার নির্বাচনি উঠান বৈঠক অনু্ষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ৫৬১ Time View

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী জেলার বাগমারা উপজেলার ১৩নং গোয়ালকান্দি ইউপির উদপাড়া এবতেদায়ী মাদ্রাসা চত্বরে নৌকা মার্কার নির্বাচনি প্রচারণার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

আগামী ৫জানুয়ারী বুধবার বাগমারার ১৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

অত্র উপজেলার ১৩নং গোয়ালকান্দি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রতীক নিয়ে নির্বাচন করছেন গোয়ালকান্দি ইউনিয়নের ২বারের সফল চেয়ারম্যান আলমগীর সরকার।

এই নির্বাচনে নৌকা মার্কার বিজয়ের লক্ষে ১১ই ডিসেম্বর শনিবার বাদ মাগরিব ১৩নং গোয়ালকান্দি ইউনিয়নের উদপাড়া ৬নং ওয়ার্ডের উদপাড়া এবতেদায়ী মাদ্রাসা চত্বরে নির্বাচনি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অত্র উঠান বৈঠকটি গোয়ালকান্দি ইউনিয়নের নৌকার মনোনীত প্রার্থী আলমগীর সরকারের সভাপতিত্ব ও গোয়ালকান্দি ইউপি আওয়ামীলীগ এর সহ সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লার সঞ্চালণায় আরম্ভ হয়।

বক্তব্য রাখেন উদপাড়া ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, নাটোর নবাব সিরাজ উদ দৌলা কলেজ ছাত্রলীগের বিভাগীয় সভাপতি ও গোয়ালকান্দি ইউপি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারন জাহিদুল ইসলাম মিঠু, উদপাড়া মসজিদের সভাপতি লুৎফর রহমান, ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মাহাবুর রশিদ, ওয়ার্ড আওয়ামীগ এর সাধারণ সম্পাদক আবু মুসা প্রাং, ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি সাইফুল ইসলাম,গোয়ালকান্দি ইউপি আওয়ামীলীগ এর সদস্য মাইদুল বিশ্বাস, ইউপি আওয়ামীলীগ এর সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুর রউফ খাঁন, ইউপি আওয়ামীলীগ এর শ্রম বিষয়ক সম্পাদক মকবুল হোসেন প্রাং, গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক ধর্ম বিষয়ক আব্দুল কাফি।

সভাপতির সমাপনি বক্তব্য আলমগীর সরকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাগমারার সাংসদ ইঞ্জিঃ এনামুল হক আমাকে যে নৌকা দিয়েছেন আগামী ৫জানুয়ারি আপনারা নৌকা মার্কাকে বিপুল ভোটে জয়ী করে গোয়ালকান্দি ইউনিয়নের উন্নয়নের অসমাপ্ত কাজ কে সমাপ্ত করার জন্য সুযোগ দিবেন আপনাদের কাছে এই আশাবাদ ব্যক্ত করছি।

আপনারা ৫তারিখে সারাদিন নৌকা মার্কায় ভোট দিন।
উদপাড়ার আপামর জনসাধরণ নৌকা মার্কাকে বিপুল ভোটে বিজয়ী করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin