শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বাংলাদেশ সচিবালয়ে ঠাকুরগাঁও কল্যাণ পরিষদের সভাপতি মাজহারুল সম্পাদক ওবায়দুল

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৭৫ Time View

হরিপুর,ঠাকুরগাঁও প্রতিনিধি : বাংলাদেশ সচিবালয়ে কর্মরত ঠাকুরগাঁও কল্যাণ পরিষদ’ এর সভাপতি নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলার কৃতি সন্তান ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মাজহারুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক পদে কৃষি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী সংযুক্ত পরিষদের যুগ্ম-মহাসচিব ওবায়দুল ইসলাম রবি নির্বাচিত হয়েছেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে কর্মরত পীরগঞ্জ উপজেলার কৃতি সন্তান নাজমুল হুদা-কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, কৃষি মন্ত্রণালয়ে কর্মরত নূর আলম (সিনিয়র সহ সভাপতি), বাণিজ্য মন্ত্রণালয়ে কর্মরত মামুনুর রশীদ (সিনিয়র সহ সভাপতি), যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে কর্মরত মামুনুর রশীদ (সিনিয়র সহ সভাপতি), সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে কর্মরত সাজেদুর রহমান সাজু (সিনিয়র সহ সভাপতি), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে কর্মরত ইউসুফ আলী (যুগ্ম-সাধারণ সম্পাদক), শিল্প মন্ত্রণালয়ে কর্মরত মোঃ নুরুজ্জামান (সহ-সাংগঠনিক সম্পাদক), স্থানীয় সরকার বিভাগে কর্মরত আশরাফুল মখলূ (দপ্তর সম্পাদক), মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে কর্মরত সোহেল আরমান সবুজ (প্রচার ও প্রকাশনা সম্পাদক), মাদ্রাসা ও কারিগরি বিভাগে কর্মরত নাজমুন নাহার কেয়া (মহিলা সম্পাদিকা), খাদ্য মন্ত্রণালয়ে কর্মরত জুয়েল রানা (শিক্ষা বিষয়ক সম্পাদক), আইন ও বিচার বিভাগে কর্মরত শরিফুল ইসলাম সুমন (ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক), পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে কর্মরত আব্দুস সবুর (ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত মামুন হক ও অর্থ বিভাগে কর্মরত তাহমিনা আলম তৃষ্টি কে নির্বাহী সদস্য করা হয়েছে।

সভাপতি মাজহারুল ইসলাম সুমন বলেন, ঠাকুরগাঁওয়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে এগিয়ে নিতে হলে, একটি সংগঠন তৈরি করা প্রয়োজন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে কর্মরত নাজমুল হুদা বলেন, আমরা ঠাকুরগাঁও প্রশ্নে ঐক্যবদ্ধ থাকবো এবং সংগঠনের সকলকে সাথে নিয়ে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে আমৃত্যু কাজ করে যেতে চাই।

নবনির্বাচিত কমিটি সকলের অধিকার ও পেশাগত উন্নয়নে নিরলসভাবে কাজ করবেন বলে আশাব্যক্ত করেছেন।

ঠাকুরগাঁও জেলার বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত সকলেই সাধারণ সদস্য এবং সহকারী সচিব হতে সচিব পর্যায়ের কর্মকর্তাগণ পদাধিকারবলে ‘উপদেষ্টা’ হিসেবে থাকবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin