শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বরিশালে সাংবাদিক মাসুদ রানার বাসা-বাড়িতে হামলা ভাঙচুর

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৬৫ Time View

বিশেষ প্রতিনিধি: বরিশাল জেলা দক্ষিণের কৃষক দলের আহ্বায়ক মহসিনের নেতৃত্বে গতকাল (বৃহস্পতিবার ৩ রা এপ্রিল,২০২৫ইং) রাত নয়টার দিকে নিউনেশন পত্রিকার প্রতিনিধি ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির বরিশাল জেলা শাখার সভাপতি মাসুদ রানার বসত-বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে বরিশাল এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

সাংবাদিক মাসুদ রানা জানান, গতকাল রাত নয়টার দিকে কৃষকদলের নেতা মহসিন ও তার জামাই ছাত্রলীগের ২৯ নং ওয়ার্ডের সভাপতি ইফাত মোল্লার নেতৃত্বে প্রায় ৫০-৬০ জন দেশীয় অস্ত্রধারী সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। বিভিন্ন অজুহাতে তারা দীর্ঘদিন যাবত চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে এ হামলা চালিয়েছে বলে সাংবাদিক মাসুদ রানা জানান।
এ সময় পুরুষ সদস্যরা বাসায় না থাকায় তারা প্রাণে বেঁচে যায় বলেও তিনি জানান। এয়ারপোর্ট থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সপরে হামলার ঘটনার সংবাদ পেয়ে বরিশাল রিপোর্টার্স ইউনিটির জেনারেল সেক্রেটারি সাংবাদিক খালিদ সাইফুল্লাহ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি নজরুল বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক মিথুন সাহা, বরিশাল বাণীর সম্পাদক মামুন অর রশিদ সহ অনেক সাংবাদিকরা মাসুদ রানার বাসায় ছুটে আসেন।

এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত দোষীদের গ্রেফতারপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি বলেন, এ ধরনের হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের প্রতিরোধে আইনের পাশাপাশি প্রতিরোধ গড়ে তোলা দরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin