শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বরিশালে মুক্তিযোদ্ধা সংসদ ও মসজিদ কমপ্লেক্সের স্থান পরিদর্শন করলেন এমপি ও ডিসি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৭২০ Time View

জাকির হোসেন, বানারীপাড়া ; বরিশালের বানারীপাড়া উপজেলা বাসীর দীর্ঘদিনের স্বপ্ন মুক্তিযোদ্ধা সংসদের নিজস্ব ভবন এবং মডেল মসজিদ কমপ্লেক্স। যা তারা দীর্ঘ বছর পর্যন্ত দাবী করে আসছিলেন। বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম নির্বাচিত হবার পরেই এলাকাবাসীর সেই দাবী পূরণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করেন। ইতোমধ্যেই মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের অনুকুলে বরাদ্ধ করিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. শাহে আলম এমপি।শনিবার (২৪অক্টোবর) দুপুরে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. শাহে আলম এমপি ও বরিশালের জেলা প্রশাসক মো. অজিয়র রহমান উপজেলা মডেল মসজিদ ও মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় নির্মাণ স্থানের জমির মালিকসহ স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেণ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপ-সচিব দেলোয়ার হোসেন, বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.শহিদুল ইসলাম, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ ,পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মফিজুর রহমান, বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ কুতুব উদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, থানা নির্বাহী অফিসার মো. হেলাল উদ্দিন, উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মাহমুদ হোসেন মাখন, মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মল্লিক ও মকবুল হোসেন মৃধা, আওয়ামী লীগ নেতা ডা. খোরশেদ আলম সেলিম, পৌর আওয়ামী লীগ সভাপতি সুব্রত লাল কুন্ডু, বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, সহ-সভাপতি জাকির হোসেন, কে এম শফিকুল আলম জুয়েল, সাধারণ সম্পাদক সুজন মোল্লা,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুন্তাকিম লস্কর কায়েস, আওয়ামী লীগ নেতা মো. হারুন অর রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক জাহিদ হোসেন, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক সজল চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন প্রমুখ।এর জমি অধিগ্রহণের বিষয়ে জমির মালিকদের সঙ্গে আলাপ আলোচনা ও স্থান পরিদর্শনের জন্য বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বানারীপাড়ায় আসেন।এসময় তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা কুমুদ বিহারী গুহঠাকুরতার সমাধী ও তার প্রতিষ্ঠিত কেন্দ্রীয় সার্বজনিন মন্দির এবং কেন্দ্রীয় হরিসভা মন্দিরও পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin