
তপু রায়হান রাব্বি,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্য অধিদপ্তরের উপ পরিচালক জনাব ডা. মাহমুদা বেগম।
জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তরের সম্মানীত উপ পরিচালক জনাব ডা. মাহমুদা বেগম ও ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোঃ নজরুল ইসলাম গত ২১শে আগস্ট রোজ সোমবার টিম হেলথ সিস্টেম স্ট্রেন্দেইনিং (HSS) কার্যক্রমের আওতায় “স্বাস্থ্যমন্ত্রী হেলথ এওয়ার্ড” এর “Physical Varification” এর উদ্দেশ্যে এ হাসপাতাল পরিদর্শন করেন। উপ পরিচালক জনাব ডা. মাহমুদা বেগম কে ফুল দিয়ে বরণ করে নেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হুমায়ুন কবীর সহ হাসপাতালে সংশ্লিষ্ঠরা। পরে পরিদর্শন টিমটি হাসপাতালের সকল বিভাগের কার্যক্রম, পরিস্কার-পরিচ্ছন্নতা, অত্যাবশ্যকীয় এবং জরুরী সেবাপ্রাপ্তীর সহজলভ্যতা এবং সেবাদানের আন্তরিকতা, সেবাপ্রাপ্তদের সন্তুষ্টি বিষয়ক মূল্যায়ন করেন এবং হাসপাতালের সকল রেকর্ড যাচাই করেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সম্মানীত উপ পরিচালক জনাব ডা. মাহমুদা বেগম অত্র উপজেলা স্বাস্থ্য বিভাগটি পরিদর্শন করে জানিয়েছেন, উক্ত হাসপাতালটি থেকে যে পরিমাণে রোগী সেবা নিচ্ছে এ তুলনায় হাসপাতালটি ছোট হয়ে গেছে। এছাড়াও আপনাদের অত্র হাসপাতালের উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলব।
হাসপাতালের বহির্বিভাগ সহ চিকিৎসা সেবা দেখা গেল অনেকটাই ভালো আছে। তবে এর চেয়েও আরো ভালো করতে হবে। আর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তারাই পুরস্কার পায় এবং ১ম, ২য়, ৩য় শ্রেণীর সারিতে থাকে যারা জনগণকে পরিষ্কার পরিচ্ছন্নতার মাঝে সটিক চিকিৎসা সেবা দেয়। এ হাসপাতালটিও এবার তালিকায় ছিলো দেখেই সরজমিনে পরিদর্শন করতে আশা।