
তপু রায়হান রাব্বি, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুর থানায় অক্টোবর-২০২১ মাসের মাসিক কল্যাণ ও অপরাধ সভা ১৬ নভেম্বর রোজ মঙ্গলবার সকালে থানা হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ্ আল মামুন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদার।
সভায় বিগত মাসের থানা এলাকার সার্বিক আইনশৃংখলা এবং অফিসার ও ফোর্সদের ব্যক্তিগত পারফরম্যান্স সংক্রান্তে তুলনামূলক পর্যালোচনা শেষে মাসের শ্রেষ্ঠ অফিসার/ফোর্সদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অক্টোবর-২০২১ইং মাসের ফুলপুর থানা’র মাদক উদ্ধারে শ্রেষ্ঠ এসআই আশরাফুল আলম, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এএসআই আবুল বাসেদ, চৌকস বুদ্ধি সাহসিকতার জন্য শ্রেষ্ঠ কনস্টেবল মোঃ জামিল খান ও শ্রেষ্ঠ পরিচ্ছন্ন কর্মী রতন ভুইমালি পুরস্কার গ্রহণ করেন।
পুরস্কার প্রাপ্তরা ফুলপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদার এর নিকট হতে পুরস্কার গ্রহণ করেন। এসময় ফুলপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মোতালেবসহ সংশ্লিষ্ট সকল পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।