
তপু রায়হান রাব্বি,ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দায় অনুমোদনহীন ডায়াগনোস্টিক সেন্টার ও চিকিৎসা কেন্দ্রে অভিযান পরিচালনার মাধ্যমে ৬টি সিলগালা করে দিয়েছে স্বাস্থ্য প্রশাসন। সেই সাথে ৩টি সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
জানা গেছে, সরকারী অনুমোদনবিহীন অবস্থায় তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিলো।পরে স্বাস্থ্য প্রশাসনের পরিচালনা অভিযানে ১লা সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে ফুলপুরের ১টি ডায়াগনোস্টিক সেন্টারকে সিলগালা ও ৩টি সেন্টারকে জরিমানা করেন।
এর আগে গত ৩১শে আগষ্ট বুধবার দুপুরে তারাকান্দায় ৫ টি প্রতিষ্ঠানকে সিলগালা করে দেয়া হয়েছিল।
ফুলপুরে প্রতিষ্ঠানগুলো হলো, সততা ডায়াগনোস্টিক সেন্টার ২০ হাজার টাকা জরিমানা এবং সিলগালা করেন। নেক্সসা ডায়াগনোস্টিক সেন্টারকে ২০ হাজার, লাইফ কেয়ার ডায়াগনোস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। ফুলপুরে জরিমানা পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শীতেষ চন্দ্র সরকার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জায়েদ মাহবুব খান, উপজেলা মেডিকেল অফিসার (RMO) ডা.প্রাণেশ চন্দ্র পন্ডিত, ফুলপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন, ডা. শাহ সিফাত প্রমূখ।
তারাকান্দার প্রতিষ্ঠানগুলো হলো-পপুলার ডায়াগনোস্টিক সেন্টার, রোগ নিরাময় ডায়াগনোস্টিক সেন্টার, বন্ধন ডিজিটাল ডায়াগনোস্টিক সেন্টার, তারাকান্দা চক্ষু সেবা কেন্দ্র, সু-স্বাস্থ্য ডায়াগনোস্টিক সেন্টার।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাত শহীদ পিংকি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম মঞ্জু, আবাসিক মেডিকেল অফিসার ডা. দিবাকর ভাট, মেডিকেল অফিসার ডা. মোঃ ফরিদুল হাসান,ডা.কামরুল ইসলাম কুসুম, ডা.তানজিলুল হাকিম নিলয়, ডা.রিফাত শাহরিয়ার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুবেল মন্ডলসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।