
তপু রায়হান রাব্বি,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহ শেরপুর সড়কের ফুলপুর উপজেলার বাশাটি নামকস্থানে ২৩ নভেম্বর রোজ মঙ্গলবার রাতে সড়ক দুর্ঘটনায় ২ জন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, ফুলপুর পৌরসভার দিউ গ্রামের দুলাল মাস্টারের ছেলে সাকিব মিয়া (৩৩) এবং একই গ্রামের সিকদার বাড়ির শামছুল হকের ছেলে আজাহারুল ইসলাম (৩৫)। তারা নকলা থেকে মোটরসাইকেল যোগে ফুলপুরে আসার পথে শেরপুরগামী একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনা স্থলেই মৃত্যু হয়।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ (মানবিক ওসি) মোঃ আব্দুল্লাহ আলা মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।