শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ফুলপুরে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ২৬৯ Time View

তপু রায়হান রাব্বি,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গত ৪ অক্টোবর বুধবার ফুলপুর থানা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ (মানবিক ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফুলপুর-তারাকান্দার সহকারী পুলিশ সুপার মোঃ আতাহারুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসি তদন্ত মোঃ বন্দে আলী।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, পূজা উদযাপন কমিটির সভাপতি দেবল চন্দ্র সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি পরিতোষ দত্ত, পৌরসভার কাউন্সিলর লক্ষণ চন্দ্র সাহা, ফুলপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিল্লাল হোসাইন প্রমুখ।

উক্ত সভায় হিন্দু কমিউনিটির নেতৃবৃন্দ আসন্ন দুর্গোৎসব নির্বিঘ্নে ও আনন্দময় পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন মত প্রকাশ করেন। পরে প্রধান অতিথি দুর্গোৎসব নিরাপদ ও নির্বিঘ্নে অনুষ্ঠানের লক্ষ্যে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন ও সেকেন্ড অফিস মেহেদী হাসান সুমন মিয়া সংবাদকর্মী তপু রায়হান রাব্বিকে জানান, এবার ফুলপুর উপজেলায় প্রথম অবস্থায় ৪৮ টি থাকলেও এখন একটি বৃদ্ধি হয়ে মোট ৪৯টি পূজা মন্ডপ স্থাপিত হয়েছে। প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরায় আওতায় আনা হচ্ছে। এছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পরামর্শক্রমে আইন-শৃঙ্খলা দিক দিয়ে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে সকলের সার্বিক সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি।

হিন্দু ধর্মের জনগোষ্ঠী থেকে জানা যায়, পূজা মন্ডপের কাজ প্রায় শেষের দিকে। প্রতিমাকেও সাজানো হয়েছে নানান রং তুলির মধ্য দিয়ে। আগামী ২০ শে অক্টোবর ২০২৩ইং, বাংলাঃ ৪ কার্তিক থেকে শুরু হবে দুর্গাপূজা। এবারের দুর্গা প্রতিমা ঘোড়ায় চড়ে আগমন করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin