শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ফুলপুরে মাড়াদেওরা খাল বিলীন হওয়ার পথে, কিছুদিন পর থাকবে না এর কোন চিত্র

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৭১৪ Time View

তপু রায়হান রাব্বি,ফুলপুর তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে ভাইটকান্দি ইউনিয়নের মাড়াদেওড়া গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া গুরুত্বপূর্ণ মাড়াদেওরা খালটি এখন বিলীন হওয়ার পথে। খালের তলদেশ ভরাট হয়ে গেছে।যা আর একবছর গেলে এর কোন চিহ্ন থাকবে না। সেইসাথে দখল হয়ে যাচ্ছে খালের দু’পাশ। খালের বুকে চলছে চাষাবাদ। এক সময় এই
খালটি ছিল এলাকার অনেক মানুষের জীবিকার উৎস।

ভরাট হয়ে যাওয়ায় বছরের বেশিরভাগ সময়ই খালে পানি থাকে না। খালের কোন কোন জায়গায় মাছের পুকুরও করা রয়েছে। একসময় মাড়াওদেরা, শিববাড়ী, চাঁনপুর, মোকামিয়া, বালিচান্দা গ্রামের উপচে পড়া পানি এই খাল দিয়ে প্রবাহিত হয়ে বালিচান্দা বিলে পড়তো।

এতে বিপুল এলাকা জলাবদ্ধতা থেকে মুক্ত থাকতো। সারা বছর নাব্যতার কারণে তীব্র গরমে এই খালে গ্রামের ছোট ছেলেমেয়েরা সাঁতার কাটতো। সময়ের বিবর্তনে খালটি ভরাট হয়ে যাওয়ায় এমন দৃশ্য এখন আর চোখে পড়ে না। তৎকালীন জিয়াউর রহমানের আমলে এই খালটি খনন করা হয়েছিল। এরপর থেকে এই খালটি বাঁচানোর জন্য কোন সরকারই এগিয়ে আসেনি।

এ বিষয়ে ভাইটকান্দি ইউনিয়নের মাড়াদেওরা গ্রামের হয়যত আলী জানান, মাড়াদেওড়া খালটি ভরাট হওয়ায় বর্ষাকালে অল্পতেই খালটি উপচে পড়ে। পর্যাপ্ত পানি প্রবাহের সুযোগ না থাকায় মাড়া বিলের কচুরিপানা এই খালের মাধ্যমে পার্শ্ববর্তী ফসলের জমিতে ছড়িয়ে পড়ে। এতে ফসলের ব্যাপক তিসাধিত হয়। এতেও মাড়া বিলটি কচুরীপানায় ঢাকা থাকে। এক সময় মাড়াদেওড়া খালটি ৫০ থেকে ১০০ ফুট ফুট প্রশস্ত ছিল। বর্তমানে তা সংকোচিত হয়ে ৫ থেকে ১০ ফুটে দাঁড়িয়েছে। অনেক জায়গায় খাল দখল করে মাছের পুকুর করেছেন প্রভাবশালীরা। এই খালের জমি পুনরুদ্ধার করে খনন করা হলে মাছের উৎস হিসাবে আবারো ফিরে পাবে পুরনো ঐতিহ্য। সেইসাথে এলাকার মৎস্যজীবীদের আয়ের সুযোগ সৃষ্টি হবে।

ভাইটকান্দি মাড়াদেওরা গ্রামের আবুল খায়ের বাদল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা উন্নয়নমূলক কাজ করে আসছেন। তাই বাংলাদেশ সরকারের গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শরীফ আহম্মেদ এমপি যদি আমাদের এই মাড়াদেওরা খাল খননের দিকে একটু নজর দেন তাহলে ভাইটকান্দি ইউনিয়ন ও সিংহেশ্বর ইউনিয়নে অনেক লোকের উপকার হত।

এ ব্যাপারে ভাইটকান্দির ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন আহাম্মদ বলেন, এই খালটি পুনরায় খনন করা হলে বোরো আবাদে এলাকার চাষীরা ব্যাপকভাবে উপকৃত হবে। সেই সাথে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। অনেকেই এ খালের মাছ ধরে জীবিকা অর্জন করতে পারবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin