শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ফুলপুরে ভারতীয় ৪৪ বোতল মদ সহ হালুয়াঘাটের দুজন আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ২৮৯ Time View

তপু রায়হান রাব্বি,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে ভারতীয় ৪৪ বোতল মদ সহ দুজনকে আটক করেছে পুলিশ।

আটকৃতরা হলেন, মোঃ নাহিদ মিয়া (৩২) হালুয়াঘাট পৌরসভার ২নং ওয়ার্ড এর আকন পাড়া এলাকার আনোয়ার হোসেন ও সুরাইয়া বেগমের ছেলে এবং আব্দুস সাত্তার (৩১) হালুয়াঘাটের মনিকুড়া এলাকার মৃত লিয়াকত আলী ও নূর জাহান বেগমের ছেলে।

জানা গেছ, গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানার এসআই (নিরস্ত্র) মোস্তাক আহমেদের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও কনস্টেবলদের সহযোগীতায় ১ অক্টোবর রবিবার ভোর রাত সাড়ে ৪ টায় দিকে ফুলপুর গোলচত্তর হাজী মার্কেটের সামনের রাস্তায় হালুয়াঘাট থেকে ময়মনসিংহগামী একটি মিনিট্রাকের গতিরোধ করে তল্লাসী অভিযান চালিয়ে ভারতীয় মদের ৪৪টি বোতল জব্দ করে। এ সময় ২ জনকে আটক করে থানা পুলিশ।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন সংবাদকর্মী তপু রায়হান রাব্বিকে জানান, ভারতীয় ৪৪ বোতল মদ সহ নাহিদ মিয়া ও আব্দুস সাত্তার নামের দুজনকে আটক করে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজ্জু করা হয়। আসামীদের রবিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin