
তপু রায়হান রাব্বি, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুরে জেল হত্যা দিবস এবং সাব্বির শহীদের শাহাদাৎ বার্ষিকী নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত। ৩রা নভেম্বর রোজ বুধবার সকাল ৮টায় জাতীয় ৪ নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পৌরসভার ফুলপুর-শেরপুর রোডস্থ আওয়ামীলীগের স্থানীয় কর্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, বাদ আছর সাব্বির শহীদের কবর জিয়ারত, বাদ মাগরিব দলীয় অফিসে দোয়া মিলাদ মাহফিল ও তবারক বিতরণের মাধ্যমে তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শরিফ আহমেদ এমপি মহোদয়ের একান্ত প্রতিনিধি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান হাবিব, উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী এবং পৌর আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান, আওয়ামী লীগের ৯নং ওয়ার্ডের সেক্রেটারি পদ প্রার্থী আবু তালেব সহ স্থানীয় নেতাকর্মীবৃন্দের মধ্যে ছাত্রলীগ নেতা তানিম আহমেদ শাওন, রাকিবুল হাসান আরিফ সহ আরও অনেকেই ।