শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ফুলপুরে জাতীয় সমবায় দিবস পালিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৭১৭ Time View

তপু রায়হান রাব্বি, ময়মনসিংহ জেলা প্রতিনিধি : ৫০তম জাতীয় সমবায় দিবস পালনে ময়মনসিংহের ফুলপুরে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমবায় অফিসার মোঃ আব্দুল গফুর।

অনুষ্ঠানে শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে পুরস্কার পান ময়মনসিংহ সদর উত্তর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ-এর ভাইস চেয়ারম্যন হারুন রশিদ তালুকদার। এছাড়া শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে মাতৃকানন মহিলা কল্যাণ বহুমূখী সমবায় সমিতি, ফুলপুর উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, তারাকান্দা বাজার বণিক সমবায় সমিতি লিঃ, হাসি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, মানব কল্যাণ সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিঃ, বালিজানা স্বপ্নমোড় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ পল্লী বিকাশ সঞ্চয় ঋণদান সমবায় সমিতি লিঃ, অগ্রণী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ, আঠার মানব সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ, শাপলা সার্বিক গ্রাম উনন্নয়ন সমবায় সমিতি লিঃ, সবুজ বাংলা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ পুরস্কার পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin