শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করতে হবে : মেয়র মাসুম ভূঁইয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৪৬ Time View

নজির আহম্মদ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর পৌরসভার মেয়র ও লাহারকান্দি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বলছেন, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রতি মনোযোগী হতে হবে। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হলে রুটিন তৈরি করে চলতে হবে। তাহলে সুস্থ জীবন-যাপনের মধ্যে দিয়ে শিক্ষার্থীরা তাদের সাফল্যের সিঁড়িতে পৌঁছতে পারবে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে পৌর লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাসুম ভূঁইয়া আরও বলেন, জীবনে প্রতিষ্ঠিত হতে হলে শিক্ষার্থীরা ভালোভাবে পড়াশোনা করতে হবে। পড়ালেখার বিকল্প নেই। স্কুল খোলা থাকলে রীতিমতো শ্রেণী কক্ষে উপস্থিতি থাকতে হবে। শ্রেণী কক্ষে মনোযোগী হয়ে, শিক্ষকদের কাছ থেকে প্রতিদিনের পড়া বুঝে নিতে হবে। স্কুল আসা-যাওয়ার পথে শৃঙ্খলা ভাবে চলাচল করতে হবে। কোনো ছাত্রীকে বখাটেরা উত্ত্যক্ত করলে সঙ্গে-সঙ্গেই শিক্ষকদের জানাতে হবে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মুরাদ হোসেনের নিমন্ত্রণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুল গফুর, স্থানীয় আওয়ামীলীগ নেতা দ্বীন মোহাম্মদ মিয়া, পৌর ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও বিদ্যালয় কো-অপ্ট সদস্য রিয়াজ পাটোওয়ারী রাজু, ম্যানেজিং কমিটির সদস্য মো. কামরুজ্জামান, মো. আলাউদ্দিন, আনিস কবির।

এসময় আরও উপস্থিত ছিলেন- সহকারী শিক্ষক বেলায়েত হোসেন, আবুল খায়ের, দেলোয়ার হোসেন, কুলসুম আক্তার, রোকেয়া আক্তার, জাকির হোসেন, আসাদুল ইসলাম, মো. আলী, মানজুর এলাহী, আসিফ ইকবাল শরীফ।

বার্ষিক ক্রীড়ার এ খেলার মধ্যে রয়েছে- দৌড় প্রতিযোগীতা, দড়ি-লাফ, দীর্ঘ-লাফ, উচ্চ-লাফ, বর্শা-নিক্ষেপ, চাকতি-নিক্ষেপ, গোলক-নিক্ষেপ, চেয়ার খেলা, স্মৃতি পরীক্ষা, যেমন খুশি তেমন সাজসহ মোট ৩০টি ইভেন্টে এ খেলাগুলো দিনব্যাপী চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin