
গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি ;
১২ই সেপ্টেম্বর দুপুরে সংবাদ সম্মেলন করে সোনাগাজীতে কর্মরত গণমাধ্যম কর্মীদের সামনে লিখিত বক্তব্য পাঠ করেন- উপজেলার ৪নং মতিগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক সাহাদাত উল্লাহ। স্থানীয় প্রশাসনের নিকট নিজের ও তার পরিবারের নিরাপত্তা চেয়ে সাংবাদিক সন্মেলনে বলেন-
উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক পরিচয় দানকারী সোহেল চাকলাদার মূলত ; নিজেকে যুবলীগ পরিচয় দিয়ে এলাকায় বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে। গত কয়েক বছর যাবত সে আমার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার করছে ও নানানভাবে প্রাননাশের হুমকি দিয়ে যাচ্ছে। ইতিমধ্যে আমার বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করলে ওই মামলায় জামিন নিয়ে বর্তমানে বাড়ীতে অবস্থান করে সাংগঠনিক কাজকর্ম চালিয়ে যাচ্ছি।
বর্তমানে তার অব্যাহত হুমকিতে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তা হীনতায় আছি। আমি স্থানীয় প্রশাসনের কাছে আমার ও আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার বিনীত অনুরোধ জানাচ্ছি।
অভিযোগ প্রসঙ্গে যুবলীগ নেতা সোহেল চাকলাদার জানান- তারা দুজন যৌথভাবে মৎস্য চাষ করে আসছে, সাম্প্রতিক মৎস্য প্রকল্পে বিনিয়োগকৃত টাকার হিসেব নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। শাহাদাত হিসেব করে পাওনাদি বুঝিয়ে দিলে সমস্যা মিটে যায়।