রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান – মেজবাহ উদ্দিন আহম্মেদ বাপ্পি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ২৬৮ Time View

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : প্রবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ও মুসলিম জাহানের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহম্মেদ বাপ্পি।

তিনি কমলনগর উপজেলার সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য, নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে উপজেলা চেয়ারম্যান বলেন, ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর।ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য,সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। তিনি আরো বলেন, ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব শ্রেণী-পেশার মানুষকে।

সৌহার্দ্য-সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত,পবিত্র ঈদুল ফিতরে আমাদের মধ্যে গড়ে উঠুক বৈশ্বিক ভালবাসা ও সুসংহত বন্ধন এবং পারস্পারিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলনই হক আমাদের মুল মন্ত্র। এ সময় চেয়ারম্যান আরো বলেন, পারস্পারিক সহযোগিতা ও সহর্মিমতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের খুশি ও আনন্দ ভাগাভাগি করে নেই। সকলেই নিজেদের অবস্থান থেকে সমাজের গরিব,অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেই।পরম করুণাময় মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি প্রতিটি মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব মহামারি, দুঃখ-জরা এবং সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক মানুষের জীবন। (ঈদ মোবারক)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin