শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

নারী সাংবাদিক লাঞ্চিত, ভূয়া ফটো সাংবাদিক ইমরানের বিরুদ্ধে থানায় জিডি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৪৮ Time View

ষ্টাফ রিপোর্টারঃ বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারী সাংবাদিককে লাঞ্চিত সহ মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার ঘটনায় নামধারী ভূয়া ফটো সাংবাদিক ইমরানের বিরুদ্ধে জিডি করেছে। ওই নারী সাংবাদিক মমতাজ অনলাইন নিউজ পোর্টাল আজকের বাংলাদেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছে।

মঙ্গলবার ১৪ সেপ্টেম্বর রাতে নারী সাংবাদিক মমতাজ বাদী হয়ে বন্দর থানায় জিডি করেন। যার জিডি নাম্বার-৬৬১।
জিডিতে উল্লেখ করা হয়, কদম রসূল পৌরসভার সামনে ২৩নং ওয়ার্ড আওয়ামীলীগের কর্মী সভা চলে। কর্মীসভা শেষে তুচ্ছ বিষয় নিয়ে ওই নারী সাংবাদিকের সাথে নামধারী ফটো সাংবাদিক ইমরান অশোভন আচরন সহ প্রকাশ্যে লাঞ্চিত করা হয়। এক পর্যায়ে ওই নারী সাংবাদিকের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে মোবাইলটি নষ্ট করে ফেলে এবং অকট্যভাষায় ভালমন্দ করে হুমকি প্রধান করে।

এছাড়াও ভুয়া ফটোসাংবাদিক ইমরানের জ্বালায় অতিষ্ঠ পেশাদার ফটোসাংবাদিকরা। অশিক্ষিত কিছু যুবক পুরনো এবং সেকেন্ড হ্যান্ড ক্যামেরা নিয়ে ফটোসাংবাদিক সেজে বিভিন্ন রাজনৈতিক সভা-সমাবেশে গিয়ে ছবি তোলে।

তারপর সঙ্গবদ্ধ হয়ে আয়োজকদের কাছে সাংবাদিকদের নাম বলে টাকা নিয়ে পালিয়ে যায়। ইতিপূর্বে এই সব ভূয়া ফটো সাংবাদিকদের নিয়ে স্থানীয় একটি দৈনিক রিপোর্ট করেছিল। কিন্তু এই ভুয়া ফটোসাংবাদিকদের দৌরাত্ম্য কমেনি। এদের মধ্যে অন্যতম হচ্ছে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর পূবপাড় বন্দর থেকে নারায়ণগঞ্জ শহরে আসা মোঃ ইমরান নামে এক ভুয়া ফটোসাংবাদিক। সে কোন পত্রিকায় কাজ করে জানতে চাইলে অনুমোদনবিহীন অনলাইন বিভিন্ন পোর্টালের নাম বলে। নারায়ণগঞ্জের পেশাদার সিনিয়র ফটোসাংবাদিকরা এই ভুয়া ফটো সাংবাদিক নামধারী ইমরানের যন্ত্রণায় অতিষ্ঠ । এতে ক্ষুব্ধ হয় পেশাদার ফটো সংবাদকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin