শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

নানা আয়োজনের মধ্য দিয়ে ফুলপুরে শাহ্ কুতুব চৌধুরী’র ১ম মৃত্যু বার্ষিকী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ৪১৭ Time View

তপু রায়হান রাব্বি, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ সকলের প্রিয় মানুষ, আওয়ামী লীগের দক্ষ এক রাজনীতিক মঞ্চ মরহুম শাহ কুতুব চৌধুরী সাহেবের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ফুলপুর উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের এর উদ্যোগে পুষ্প স্তবক অর্পণ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি ২৪ নভেম্বর রোজ বুধবার রাত ৭ টায় পৌরসভার শেরপুর রোড স্থল আওয়ামী লীগের অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোঃ হাবিবুব রহমান ( হাবিব), জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল খালেক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাহাবুব রহমান, উপজেলার যুবলীগের নেতা ভিপি দেলোয়ার, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আমজাদ হোসেন, ভাইটকান্দি ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আহমদ, ছনধরা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রামভদ্রপুর ইউপি সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin