শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

নানা আয়োজনের মধ্যদিয়ে ফুলপুরে পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ১৭৬ Time View

তপু রায়হান রাব্বি,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যামে দিবসের শুভ সূচনা করা হয়।

সকাল ৬টায় ভাষা সৈনিক এম শামছুল হক চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সরকারী বেসরকারী ভবনসহ সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম আরিফুল ইসলাম সকাল সাড়ে ৮টায় আনুষ্ঠানিক ভাবে ফুলপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন।

এ সময় তার সাথে ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান। পরে সালাম গ্রহণ, সম্মিলিত কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে বিনা টিকেটে ছাত্রছাত্রীদের জন্য মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র প্রদর্শন ও প্রামান্যচিত্র প্রদর্শনী হয়েছে।

সর্বশেষে উপজেলা পরিষদ মিলনায়তনে শহিদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান সহ আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম আরিফুল ইসলাম সভাপতিত্বে ও উপজেলা একাডেমি সুপারভাইজার পরিতোষ সৃত্রধরের সঞ্চালয় এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা আওয়ামিলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক অধ্যাপক মোঃ হাবিবুর রহমান হাবিব,ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, ওসি তদন্ত মোঃ বন্দে আলী, পৌর মেয়র মি.শশধর সেন, বীর মুক্তিযোদ্বা আব্দুল বাতেন সরকার, বিজয় চন্দ্র বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হুমায়ূন কবীর সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin