শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

নতুন নিয়মে পুলিশের কনস্টেবল নিয়োগ বিষয়ে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ৬৫২ Time View

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ নতুন নিয়মে স্বচ্ছতার ভিত্তিতে পুলিশের কনস্টেবল পদে লোক নিয়োগের প্রচার-প্রচারণার বিষয়ে সংবাদ সম্মেলন করেছে নওগাঁ জেলার মান্দা থানা পুলিশ।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে থানার হলরুমে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান।

এ সময় মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান, ইন্সপেক্টর তদন্ত মেহেদী মাসুদ, এস অাই ফারুক হোসেন,নজরুল ইসলাম, শামসুর রহমান, অাবু হাসান,ইয়াকুব,মুমিন,জান্নাতুল ফেরদৌস ,মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এম জসিম উদ্দিন,সাংবাদিক হাবিবুর রহমান,ইব্রাহীম, জিল্লুর রহমান, শাহজাহান,পলাশ চন্দ্র,মাসুদ রানা এবং মাহবুবুজ্জামান সেতুসহ স্থানীয় গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান লিখিত বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে জনগনের কাঙ্খিত জনবান্ধব পুলিশ বাহিনি গঠনে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করছে ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।

তিনি আরো বলেন, পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) স্যারের প্রবর্তিত নতুন নিয়ম ও পদ্ধতিতে সর্বোচ্চ স্বচ্ছতার ভিত্তিতে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। নিয়োগের সময় চাকুরী প্রত্যাশীরা যাতে দালাল ও প্রতারকদের খপ্পরে না পড়েন সেই লক্ষে জেলা পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে সেটি সার্বক্ষনিক মনিটরিং করবে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin